আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, রাসমেলা ময়দান ও মদনমোহন মন্দির চত্বরে সাফাই

Published on: November 26, 2026
---Advertisement---

কোচবিহার ২৬ নভেম্বরঃ রাস উৎসবের আবহে পরিচ্ছন্নতার বার্তা দিতে স্বচ্ছতা অভিযানে নামলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসু। তাঁর উদ্যোগে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দান ও মদনমোহন মন্দির চত্বরে আয়োজন করা হয় বিশেষ স্বচ্ছতা অভিযান।

পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন কোচবিহার পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে নিজেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগান বিধানসভার স্পিকার। হাতে ঝাড়ু নিয়ে সাফাই কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাসমেলা ময়দান ও মন্দির চত্বর পরিষ্কারে অংশগ্রহণ করেন তিনি।

রাস উৎসব চলাকালীন মেলা প্রাঙ্গণ ও মন্দির চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

উৎসবের আনন্দের পাশাপাশি নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও যে প্রত্যেকের, সেই বার্তাই তুলে ধরল এই স্বচ্ছতা অভিযান।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালাল ডাকাতি মামলার অভিযুক্ত, হোটেলের বাথরুমের জানলা ভেঙে উধাও!

আচমকাই বদলে যেতে পারে ভাগ্য, কোন রাশির জীবনে নতুন মোড়?

নারী সুরক্ষায় ‘দুর্গাবাহিনী’র উপর ভরসা, ৩০টি স্কুটার উপহার মুখ্যমন্ত্রীর! ‘দিদি-বোনের গায়ে হাত পড়লে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর

সংস্কৃতি, আস্থার জায়গা ও জনকল্যাণমূলক প্রকল্পে বিশেষ নজর, কোচবিহারে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

বিমানবন্দর থেকে আধুনিক হাসপাতাল, কলেজ ও কালচারাল সেন্টার, কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

Leave a Comment