আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সংস্কৃতি, আস্থার জায়গা ও জনকল্যাণমূলক প্রকল্পে বিশেষ নজর, কোচবিহারে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

Published on: November 25, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় রক্ষাতেও বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজবংশী থেকে নমঃশূদ্র কোচবিহারের মূলবাসী এবং সমস্ত রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক নাগরিকের ভাষা, সামাজিক ন্যায়, রাজনৈতিক মর্যাদা ও অধিকার সুরক্ষায় তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে শুভেন্দু জানান, কাজের সন্ধানে ভিনরাজ্যে চলে যাওয়া যুবকদের ঘরে ফিরিয়ে এনে স্থানীয় স্তরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় সরকার। তাঁর বক্তব্য, মানুষের হাতে কাজ, পেটে ভাত এবং মাথার উপর ছাদ নিশ্চিত করাই উন্নয়নের লক্ষ্য। বাড়িতে সৌরবিদ্যুতের আলো পৌঁছে দেওয়া, মহিলাদের জন্য অন্নপূর্ণা প্রকল্প এবং গৃহহীনদের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

কোচবিহারের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানান তিনি। রাজবাড়ির আমলের ২৯টি মন্দিরের পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠ, রাজবংশী সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক আস্থার কেন্দ্র এবং মতুয়া সমাজের হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলিকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান শুভেন্দু। তাঁর মতে, এই জায়গাগুলিকে আরও গুরুত্বপূর্ণ পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

শুধু ঘোষণা নয়, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সে ব্যাপারেও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত বিধায়কদের উদ্দেশে তাঁর নির্দেশ, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। যাঁদের মাথার উপর পাকা ছাদ নেই, তাঁদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চালু হতে চলা ‘ভরসা’ প্রকল্পেও কোচবিহারের যোগ্য প্রার্থীরা যাতে সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে।

সব মিলিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক মর্যাদা রক্ষা এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়াকে সামনে রেখে কোচবিহারের জন্য উন্নয়নের এক বিস্তৃত পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের অপেক্ষায় জেলার মানুষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নারী সুরক্ষায় ‘দুর্গাবাহিনী’র উপর ভরসা, ৩০টি স্কুটার উপহার মুখ্যমন্ত্রীর! ‘দিদি-বোনের গায়ে হাত পড়লে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর

বিমানবন্দর থেকে আধুনিক হাসপাতাল, কলেজ ও কালচারাল সেন্টার, কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

‘যে পথে ঢুকেছে,সেই পথেই ফেরত পাঠাতে হবে’, মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বার করার নির্দেশ পুলিশ সুপারকে, কোচবিহারে বললেন শুভেন্দু

রাজবংশী-কামতাপুরীদের জমি হাতছাড়ার জন্য সিপিএমকে দায়ী করলেন শুভেন্দু, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাসমেলার উদ্বোধনে আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! রাজবাড়ি থেকে মদনমোহন বাড়ি, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ, নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা

নতুন সুযোগ নাকি বড় বাধা? আজ কী বলছে গ্রহ-নক্ষত্র?

Leave a Comment