আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভূমি সংস্কার নিয়ে কোচবিহারে শুভেন্দুর মন্তব্যে তীব্র বিতর্ক! ‘জমিদারদের স্বার্থরক্ষাই বিজেপির লক্ষ্য’, পাল্টা তোপ বামেদের

Published on: November 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ নভেম্বরঃ জমির অধিকার কার? ভূস্বামীর, না কি সেই জমিতে চাষ করা কৃষকের? বাংলার রাজনীতিতে এই প্রশ্ন নতুন নয়। তবে এ বার কোচবিহারের মাটি থেকে ভূমি সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে স্থানীয় মূলবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। আর সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিজেপিকে ‘জমিদারদের পার্টি’ বলে আক্রমণ করেছে বাম শিবির। তাদের দাবি, ভূমি সংস্কারের ইতিহাস সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, কৃষক ও গরিব মানুষের অধিকার সম্পর্কেও তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে।

বুধবার কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনের পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজবংশী সমাজের জমির অধিকার নিয়ে সরব হন তিনি। শুভেন্দুর অভিযোগ, অতীতে রাজবংশী সম্প্রদায়ের বহু মানুষের জমি বেহাত হয়েছে। এর জন্য দায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, বর্গা আইন ও ভূমি সংস্কার কার্যকর করার নামে স্থানীয় মূলবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। সেই জমির একাংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া বিরোধিতা করেছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি। বাম নেতৃত্বের পাল্টা দাবি, বিজেপির রাজনীতি আসলে রাজা-জমিদারদের স্বার্থরক্ষার রাজনীতি। গরিব কৃষকের হাতে জমির অধিকার তুলে দেওয়ার ঐতিহাসিক প্রক্রিয়াকে আক্রমণ করেই মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করছেন বলে অভিযোগ তাদের। বামেদের বক্তব্য, জমির অধিকার কেবল ভূস্বামীদের একচেটিয়া বিষয় হতে পারে না। যাঁরা জমিতে চাষ করেন, যাঁরা প্রজা কিংবা ভূমিহীন কৃষক জমির উপর তাঁদেরও অধিকার রয়েছে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, জমিদারি প্রথা ফিরিয়ে আনতেই কি গরিব কৃষকদের হাতে জমি তুলে দেওয়ার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী? বাম নেতৃত্বের দাবি, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ খাদ্যে স্বয়ম্ভর ছিল না। ভূমি সংস্কার এবং কৃষকদের জমির অধিকার প্রতিষ্ঠার পরেই রাজ্যের কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সেই ইতিহাসকে অস্বীকার করে ভূমি সংস্কারকে অনুপ্রবেশকারীদের জমি দেওয়ার প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ বামেদের।

বাম শিবিরের আরও বক্তব্য, বিজেপির রাজনীতিতে এখন হিন্দু-মুসলিম পরিচয় এবং অনুপ্রবেশের প্রশ্নকে সামনে এনে পুরনো সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলিকেও নতুন করে মেরুকরণের চেষ্টা চলছে। জমির মালিকানা ও কৃষকের অধিকার নিয়ে আলোচনাকে সেই বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে বলেও দাবি তাদের।

তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে এখনও পর্যন্ত বিজেপির তরফে আলাদা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এক দিকে ভূমি সংস্কারের ঐতিহাসিক ভূমিকা, অন্য দিকে রাজবংশী সমাজের জমির অধিকার এবং অনুপ্রবেশের অভিযোগ সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে কোচবিহার। জমির প্রশ্নে এই বিতর্ক আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যানজটের কলকাতাকে ঘিরে ২৫০ কিমির রিং রোড! ১৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা নীতীনের, সড়কপথে জুড়বে গঙ্গাসাগরও

‘পাঁচ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়’, কোলাঘাট থেকে এক লক্ষ কোটির নতুন প্রকল্পের প্রতিশ্রুতি গড়কড়ির

বাংলার সড়ক-মানচিত্রে বড় বদলের প্রতিশ্রুতি! ২৭ হাজার কোটির প্রকল্পে উত্তর-দক্ষিণে সংযোগের নতুন দিশা

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, রাসমেলা ময়দান ও মদনমোহন মন্দির চত্বরে সাফাই

শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালাল ডাকাতি মামলার অভিযুক্ত, হোটেলের বাথরুমের জানলা ভেঙে উধাও!

Leave a Comment