আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নগর সিঙ্গিমারিতে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন: উন্নয়নের নতুন সম্ভাবনায় উৎসাহ স্থানীয়দের

Published on: December 11, 2025
---Advertisement---

শীতলকুচি, ১১ ডিসেম্বর: নগর সিঙ্গিমারি এলাকায় আজ পথশ্রী চতুর্থ প্রকল্পের আওতায় নতুন রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রায় ১৮৫০ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে মোট বরাদ্দ হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৯৭ হাজার ৮৯২ টাকা। বহু প্রতীক্ষিত এই উন্নয়নমূলক কর্মসূচির সূচনায় এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ ও প্রত্যাশার ঢেউ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, শীতলকুচি কলেজ পরিচালন কমিটির সভাপতি তপন কুমার গুহ সহ বিশিষ্ট অতিথিরা। অতিথিরা রাস্তাটির গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগর সিঙ্গিমারি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে তাঁদের নিত্যযাত্রায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। বিশেষত স্কুল-কলেজ যাতায়াতকারী ছাত্রছাত্রী, কৃষক এবং কর্মজীবী মানুষেরা ভীষণভাবে সমস্যাগ্রস্ত ছিলেন। নতুন রাস্তা হলে তাঁদের দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, উন্নত মানের এই রাস্তা কেবল যাতায়াত সুবিধাই বাড়াবে না, পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিজ পণ্য পরিবহন, দৈনন্দিন বাণিজ্য এবং জরুরি পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে এই রাস্তা হবে বড় সহায়ক।

দিনভর এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহুদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের মুখে স্পষ্ট আনন্দের ছাপ। স্থানীয় বাসিন্দারা বলেন, “এই রাস্তা হলে বহুদিনের কষ্ট ঘুচবে। বর্ষার সময় জলমগ্ন রাস্তায় হাঁটা ছিল দুর্ভোগের। এখন নতুন রাস্তা হলে সবই সহজ হবে।”

পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা নির্মাণ নগর সিঙ্গিমারি এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সকলেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment