শীতলকুচি, ২৪ ডিসেম্বরঃ গোঁসাইরহাট কবিগুরু অ্যাকাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গনে। বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা অনুরাগী শিব সুন্দর সাহা, হরিনারায়ণ সরকার, প্রশান্ত সূত্রধর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু সরকার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যরা।
সারাদিন ধরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের পরিবেশিত মনোজ্ঞ অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে এবং বিদ্যালয় প্রাঙ্গন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।





