আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অনুষ্ঠিত হল পেটভাতা মাঘপালায় ব্লক লেভেল স্পোর্টস মিট ২০২৫, উৎসাহে ভরপুর ক্রীড়াঙ্গন

Published on: December 18, 2025
---Advertisement---

কোচবিহার, ১৮ ডিসেম্বরঃ আজ পেটভাতা মাঘপালায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্লক লেভেল স্পোর্টস মিট ২০২৫। পেটভাতা দুর্গেশ চন্দ্র স্মৃতি সংঘ ও পাঠাগারের পরিচালনায় এবং মেরা যুবা ভারত, কোচবিহারের ব্যবস্থাপনায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকেই ক্রীড়াপ্রেমী মানুষজন ও প্রতিযোগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ প্রাঙ্গন।

এই স্পোর্টস মিটে দৌড়, লম্ফান, ফুটবল, মেয়েদের ভলিবল সহ আরও একাধিক ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। বিশেষ করে মেয়েদের ভলিবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যায়।

এদিন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি মাধবী নাগ। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করে বলেন, খেলাধুলা শরীর ও মনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন করে তুলতে এমন আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। এছাড়াও উপস্থিত ছিলেন পেটভাতা হাই স্কুল ও পেটভাতা প্রাইমারি স্কুলের মাননীয় শিক্ষকবৃন্দ, যাঁরা প্রতিযোগীদের সার্বিক সহযোগিতা করেন।

দিনভর চলা এই ক্রীড়া অনুষ্ঠানের শেষে মোট ৫০ জন কৃতী প্রতিযোগীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। এই স্পোর্টস মিট পেটভাতা মাঘপালার ক্রীড়াক্ষেত্রে এক নতুন উদ্দীপনা এনে দিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নির্বাচনের পর থেকেই তালাবন্ধ তৃণমূলের পার্টি অফিস! সেই বন্ধ ঘরেই নিশুতি বিকট শব্দ, আতঙ্ক নয়াবাজারে

গ্রামীণ চিকিৎসকদের ‘প্র্যাক্টিস বন্ধ’ নিয়ে ক্ষোভ, মাথাভাঙায় মিছিলের পর মেডিকেল সেমিনার! সাত দফা দাবিতে সম্মেলন

পাইপ বসে, পাইপ ওঠে-জল আসে না! ‘হর ঘর জল’-এর পরও কয়েক কিলোমিটার দূর থেকে জল আনছেন বাদলগিরবাসী

দীর্ঘদিনের দাবি, অবশেষে পাকা রাস্তা! বড়শাকদলে নির্মাণকাজের সূচনা, খুশি এলাকাবাসী

‘শিবরাত্রির সলতে’ রেজিনগরে মমতার সর্বশক্তি! রবিউলের প্রচারে মমতা-অভিষেক, ২০ জনের তালিকায় শোভনদেব-কুণাল-সৌগতরাও

১০৫ বছরে পা মাসান কুড়ার দুর্গাপুজোর! প্রাচীন রীতিতে খুঁটিপুজো, ষষ্ঠী থেকে দশমী জমজমাট আয়োজন

Leave a Comment