আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শপথের পর কালীঘাটে মমতার বাড়ির সামনে বিজেপি সমর্থকদের স্লোগানে উত্তেজনা,মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Published on: May 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ মেঃ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র শপথ গ্রহণের পর রাজনৈতিক উত্তেজনার ছাপ পড়ল কলকাতার কালীঘাটে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাড়ির সামনে শনিবার বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত সেখানে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই একদল বিজেপি কর্মী ও সমর্থক বাইক নিয়ে কালীঘাটে পৌঁছে যান। ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হন। কয়েকজন সমর্থক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

প্রথমে সেখানে মোতায়েন থাকা কলকাতা পুলিশের কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা সমর্থকদের সরিয়ে দিতে উদ্যোগী হন। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে আশঙ্কা করে দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো হয় এলাকায়। বর্তমানে ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে এবং কোনও মিছিলকারী বা সমর্থককে বাড়ির কাছে যেতে দেওয়া হচ্ছে না।

উল্লেখযোগ্যভাবে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কালীঘাটের ওই বাড়ির সামনে নিরাপত্তা কিছুটা শিথিল করা হয়েছিল। আগের মতো গার্ডরেল আর ছিল না, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। একইভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-র বাড়ির সামনেও নিরাপত্তা বলয় কিছুটা কমানো হয়েছিল।

তবে শনিবারের ঘটনার পর প্রশাসন ফের সতর্ক অবস্থান নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ ও প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার পালাবদলের পর এমন ঘটনায় উত্তেজনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে। আগামী দিনেও যাতে শান্তি বজায় থাকে, সেদিকেই এখন নজর প্রশাসনের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment