আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে অনুষ্ঠিত তৃতীয় জেলা স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬, প্রতিযোগিতায় জেলার প্রতিভাবান স্কেটাররা

Published on: September 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ সেপ্টেম্বর : কোচবিহারে অনুষ্ঠিত হল তৃতীয় কোচবিহার জেলা স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬। রবিবার, ২৭ সেপ্টেম্বর কোচবিহার শহরের জিতেন্দ্র নারায়ণ রোডে এবিএন শীল কলেজের সামনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন অব কোচবিহার জেলার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু দক্ষ ও প্রতিভাবান স্কেটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

প্রতিযোগিতায় পেশাদার কোয়াড স্কেটিং এবং পেশাদার ইনলাইন স্কেটিং—এই দুই বিভাগে খেলোয়াড়রা অংশ নেন। নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিযোগিতায় নিজেদের গতি, দক্ষতা ও নিয়ন্ত্রণের প্রদর্শন করেন স্কেটাররা। বিভিন্ন বয়সের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করাই এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কোচবিহারে স্কেটিং খেলাকে আরও জনপ্রিয় করে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁদের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল ক্রীড়াজীবন কামনা করেন আয়োজকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment