আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, প্রয়োজন হলে পশ্চিমবঙ্গে সময়সীমা বাড়তে পারে

Published on: February 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ ফেব্রুয়ারিঃ সুপ্রিম কোর্ট যদি প্রয়োজন মনে করে, তাহলে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সময়সীমা বাড়তে পারে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। আদালত জানিয়েছে, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন।

এই শুনানিতেই দেশের ইতিহাসে নজির গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থেকেও প্রথমবার কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি স্বয়ং সুপ্রিম কোর্টে হাজির হয়ে সওয়াল করেন। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে ধরে তিনি নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে ‘তুঘলকি’ বলে আক্রমণ করেন। বিচারপতিরা তাঁর বক্তব্যে কোনও বাধা দেননি। প্রায় পাঁচ মিনিট ধরে দেশের প্রধান বিচারপতির সামনে তিনি বাংলার মানুষের সমস্যার কথা তুলে ধরেন।

শুনানির সময় মমতা পাঁচ মিনিট সময় চাইলে প্রধান বিচারপতি বলেন, “৫ মিনিট কেন, আপনি ১৫ মিনিট বলতে পারেন।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করছে না। নামের সামান্য বানান ভুল, ‘এ’ কার-‘আ’ কারের তারতম্যে ভোটারদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এমনকি বিয়ের পর মহিলাদের পদবি বদলালেও তাঁদের অযথা নোটিস দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, “প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। সোমবার আবার শুনানি। বাংলার মানুষের হয়ে তিনি অনেক কথা বলেছেন। সোমবার এলে বাকিটা বলতে পারবেন।” একই সঙ্গে আদালত উভয় পক্ষকে নোটিস দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। পাশাপাশি নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment