আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

একের পর এক ধাক্কা,দুমড়ে-মুচড়ে দুই টোটো! শীতলকুচিতে চারচাকার ধাক্কায় গুরুতর জখম মহিলা

Published on: August 4, 2026
---Advertisement---

শীতলকুচি, ৪ আগস্টঃ সিতাই–শীতলকুচি রাজ্য সড়কে মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একটি ছোট চারচাকা গাড়ির ধাক্কায় পরপর ক্ষতিগ্রস্ত হল দুটি টোটো। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুনতি রায় (৫৫) নামে এক মহিলা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার শীতলকুচি ব্লকের নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিতাই ব্লকের কালিরহাট এলাকার এক ব্যক্তি সাদা রঙের একটি ছোট চারচাকা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নেতাজিবাজার থেকে লালবাজারের দিকে যাচ্ছিল পরপর দুটি টোটো।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বলদাস নামে এক চালকের টোটোকে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। ওই টোটোতে তিনজন যাত্রী ছিলেন। ধাক্কার তীব্রতায় টোটোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের মধ্যে সুনতি রায় গুরুতর আহত হন। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে বলে জানা গিয়েছে।

প্রথম টোটোটির পিছনেই আর একটি টোটো নিয়ে আসছিলেন সঞ্জিত বর্মন। সেই টোটোটিও সংঘর্ষের কবলে পড়ে। যদিও দ্বিতীয় টোটোতে কোনও যাত্রী ছিলেন না এবং চালক সঞ্জিত বর্মন শারীরিকভাবে অক্ষত রয়েছেন। তবে তাঁর টোটোটিও দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহত সুনতি রায়কে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয়দের দাবি, চারচাকা গাড়ির মালিক নিজেও আহত মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য সিতাই–শীতলকুচি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, গাড়ির গতি অতিরিক্ত ছিল কি না বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment