আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাগরিক পরিষেবা খতিয়ে দেখতে ৩ নম্বর ওয়ার্ডে মহকুমা শাসক, সরেজমিনে শুনলেন বাসিন্দাদের সমস্যার কথা

Published on: September 9, 2026
---Advertisement---

দিনহাটা, ৯ সেপ্টেম্বর : দিনহাটা মহকুমার নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই শহরের নাগরিক পরিষেবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন আইএএস আধিকারিক মাতেন্দ্র কুমার মীনা। বুধবার সকালে দিনহাটা শহরের ৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এদিন এলাকার বিভিন্ন অংশ ঘুরে নাগরিক পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন মহকুমা শাসক।

পরিদর্শনের সময় রাস্তাঘাটের অবস্থা, নিকাশি ব্যবস্থা, ড্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ খতিয়ে দেখেন তিনি। বর্ষার সময় নিকাশি ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না, সেই বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক।

পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও সরাসরি কথা বলেন মাতেন্দ্র কুমার মীনা। স্থানীয় মানুষের কাছ থেকে নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন তিনি। বাসিন্দাদের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

এদিনের পরিদর্শনে মহকুমা শাসকের সঙ্গে ছিলেন ডিএমডিসি বিজয় মাক্তন এবং দিনহাটা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাপি গোস্বামী। প্রশাসনের এই সরেজমিনে পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ দেখা যায়।

নতুন মহকুমা শাসকের এই উদ্যোগে শহরের নাগরিক পরিষেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেই মনে করছেন স্থানীয়রা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment