আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে স্ট্রং রুমে কড়া নজর, নিরাপত্তা খতিয়ে দেখলেন এসপি জাসপ্রীত সিং

Published on: March 28, 2026
---Advertisement---

কোচবিহার, ২৮ মার্চঃ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ স্ট্রং রুম পরিদর্শনে যান কোচবিহার জেলা পুলিশ সুপার জাস প্রীত সিং। নির্বাচন ঘিরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই পরিদর্শন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিন কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রশাসনের তৎপরতা আরও বেড়ে যায়। সেই প্রেক্ষিতেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে হাজির হন পুলিশ সুপার। তিনি স্ট্রং রুমের প্রবেশপথ, সিসিটিভি নজরদারি, নিরাপত্তারক্ষীদের মোতায়েনসহ বিভিন্ন দিক খুঁটিয়ে পর্যালোচনা করেন।

পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, “স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া রয়েছে। প্রতিটি স্তরে নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্ট্রং রুমে ২৪ ঘণ্টা নিরাপত্তা বলয় বজায় রাখা হচ্ছে। সশস্ত্র পুলিশ মোতায়েনের পাশাপাশি আধুনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখা হচ্ছে। এছাড়াও নিয়মিত টহলদারি বাড়ানো হয়েছে জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায়।

উল্লেখ্য, শনিবার বিকেলে কোচবিহারের শহরের ৩ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় ভোট প্রচার করতে গিয়ে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশের তরফে সাধারণ মানুষকেও শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। প্রশাসনের দাবি, ভোট যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে কোচবিহারে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment