আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীগঞ্জ বাজারে কড়া নজরদারি, নিত্যপণ্যের দাম খতিয়ে দেখল প্রশাসন, বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা আধিকারিকদের

Published on: August 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ আগস্টঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন রবিবার সকালে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালাল প্রশাসন ও পুলিশ। বাজারে সবজি, কাঁচামাল, মুদি সামগ্রী-সহ বিভিন্ন অত্যাবশ্যক পণ্যের দাম নির্ধারিত নিয়ম অনুযায়ী রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক দোকান পরিদর্শন করেন আধিকারিকরা।

অভিযান চলাকালীন দোকানদারদের সঙ্গে কথা বলে বিভিন্ন পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের তথ্য সংগ্রহ করা হয়। মূল্যতালিকা ঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না এবং কোথাও অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে কি না, তাও খুঁটিয়ে দেখা হয়। বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলে তাঁদের অভিযোগ ও মতামত শোনেন প্রশাসনিক কর্তারা।

প্রশাসনের দাবি, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে বর্ষার সময়ে সরবরাহে ঘাটতির সুযোগ নিয়ে যাতে কোনও অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করতে না পারেন, সে বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এ দিনের অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি (ট্রাফিক) বিক্রম প্রসাদ, কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিরাজ বোস-সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা। বাজারের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরামর্শও দেওয়া হয়।

স্থানীয়দের একাংশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত বাজার পরিদর্শন হলে অকারণে মূল্যবৃদ্ধির প্রবণতা অনেকটাই কমবে এবং ক্রেতারা ন্যায্য দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। প্রশাসন সূত্রে ইঙ্গিত, ভবিষ্যতেও জেলার বিভিন্ন বাজারে এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় থাকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment