আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মার্চের মধ্যে দেড় লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ, বড় সিদ্ধান্ত রাজ্যের! পুলিশেই ২০ হাজার, চাকরিপ্রার্থীদের নজর ক্যাবিনেটের ঘোষণায়

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ চাকরির বাজারে দীর্ঘ অপেক্ষার মাঝে বড় ঘোষণা। ক্ষমতায় আসার পর সরকারি দফতরের শূন্যপদ পূরণের কথা জানিয়েছিল রাজ্য সরকার। বুধবারের ক্যাবিনেট বৈঠকে সেই নিয়োগ প্রক্রিয়াকে আরও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন দফতর মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে।

এই বিপুল নিয়োগের তালিকায় বিশেষ নজর পুলিশ বাহিনীতে। রাজ্য পুলিশে প্রায় ১৬ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার দুই বাহিনী মিলিয়ে মোট ২০ হাজার পদ পূরণের কথা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশে নিয়োগের একাধিক প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেও চলতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আপডেট প্রকাশিত হয়েছে।

তবে শুধু পুলিশ নয়, প্রশাসনের বিভিন্ন দফতরেও কর্মী ঘাটতি মেটাতে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বহু সরকারি পদ খালি থাকায় একাধিক দফতরে কাজের চাপ বাড়ছে। কোথাও প্রয়োজনীয় সংখ্যক কর্মীর অভাবে দৈনন্দিন প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, কোথাও আবার সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রশাসনিক স্তরে এমন পরিস্থিতির কথাই উঠে এসেছে।

এর আগে সমস্ত দফতরকে নিজেদের শূন্যপদের হিসাব খতিয়ে দেখে দ্রুত পূরণ করা প্রয়োজন এমন পদগুলি চিহ্নিত করতে বলা হয়েছিল। সব পদ একসঙ্গে পূরণের বদলে জরুরি পদগুলিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাই নেওয়া হয়েছিল।

এবার সেই পরিকল্পনাই বড় আকারে বাস্তবায়নের পথে। আগামী মার্চের মধ্যে ১ লক্ষ ৫১ হাজার নিয়োগের লক্ষ্য পূরণ করা গেলে এক দিকে যেমন সরকারি দফতরের কর্মী ঘাটতি কমবে, অন্য দিকে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছেও খুলবে নতুন সুযোগের দরজা। তবে কোন দফতরে কত পদ, কোন নিয়োগ সংস্থা প্রক্রিয়া পরিচালনা করবে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তার বিস্তারিত সূচি এখনও নজরে চাকরিপ্রার্থীদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিদেশ থেকে ফিরেই বিজেপিকে নিশানা অভিষেকের, ‘বাংলার অভিশাপ লেগে গিয়েছে’

‘ইমপিচমেন্ট নয়, গ্রেপ্তার করতে হবে’, জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার, ২৬-এর ভোট বাতিলের দাবি

‘আমাকে মেরে ফেলার চক্রান্ত’, সাড়ে ৪ ঘণ্টা জেরার পর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন, ‘ঋতব্রত শিবিরকে জামাই আদর’

খালপাড়ায় চুরির ঘটনায় গ্রেফতার যুবক, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৬ লক্ষ ১৫ হাজার টাকা

 ‘জনস্বার্থ’ মানেই খামখেয়ালিপনা নয়! তথ্যহীন PIL-এ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি হাই কোর্টের

আদালত চত্বরেই আইনজীবীকে ডিম ছোড়া, হামলার অভিযোগ! বারুইপুরের ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের

Leave a Comment