আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৭ মার্চ শিলিগুড়িতে শ্রী রাম নবমী মহোৎসব, মল্লাগুড়ি থেকে মহা শোভাযাত্রা

Published on: March 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২ মার্চঃ শিলিগুড়ি শহর জুড়ে ফের বইতে চলেছে ভক্তির স্রোত। আগামী ২৭ মার্চ ২০২৬, শ্রী রাম নবমী মহোৎসব সমিতি-র উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল শ্রী রাম নবমী শোভাযাত্রা। প্রত্যেক বছরের মতো এবারও যাত্রার সূচনা হবে মল্লাগুড়ি হনুমান মন্দির প্রাঙ্গণ থেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গেরুয়া পতাকা, ভজন-সংগীত এবং ভক্তদের ঢলে মুখর হয়ে উঠবে শহরের একাধিক প্রধান সড়ক। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হবে এসএফ রোডের হিন্দি হাইস্কুল প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হবে বিশাল ভান্ডারার। হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন বলে দাবি আয়োজকদের। দিনভর চলবে স্তোত্রপাঠ, কীর্তন ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই মহাযাত্রায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীদের আগমনের সম্ভাবনাও রয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সমিতি।
উৎসবের আবহ আগেভাগেই ছড়িয়ে দিতে ১৯ মার্চ থেকে শহরের ৫৬টি গুরুত্বপূর্ণ মোড়ে সাউন্ড সিস্টেমের মাধ্যমে দেশভক্তির গান ও রামগীত পরিবেশন করা হবে। মোড়ে মোড়ে মাইক লাগিয়ে সন্ধ্যা নামলেই ভক্তিমূলক সুরে মুখর করে তোলা হবে গোটা শহর।

নিরাপত্তার বিষয়েও বিশেষ জোর দিচ্ছেন আয়োজকরা। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে গোটা অনুষ্ঠানজুড়ে নজরদারি চালানো হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব সম্পন্ন করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শিলিগুড়ি জুড়ে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment