আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জল্পনার অবসান,দিনহাটা–১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির বোর্ড গঠন, সভাপতি-সহ-সভাপতির দায়িত্ব পেলেন চুমকি বর্মন ও সুস্মিতা বর্মন সরকার

Published on: July 31, 2026
---Advertisement---

দিনহাটা, ৩১ জুলাইঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহারের দিনহাটা–১ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল বিজেপি। শুক্রবার দুপুরে দিনহাটা–১ ব্লক অফিসে প্রশাসনের উপস্থিতিতে বোর্ড গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন চুমকি বর্মন। সহ-সভাপতির দায়িত্ব পান সুস্মিতা বর্মন সরকার। বোর্ড গঠন উপলক্ষে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব।

বোর্ড গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি জানান, আগামী দিনে উন্নয়নমূলক কাজকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার পরিকাঠামো, জনপরিষেবা এবং সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে তাঁরা কাজ করবেন বলে আশ্বাস দেন। বিধায়ক অজয় রায়ও বলেন, পঞ্চায়েত সমিতির প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

নবনির্বাচিত নেতৃত্বের বক্তব্য, আগামী দু-এক দিনের মধ্যেই পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করা হবে। এরপর পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে নতুন বোর্ড।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনহাটা–১ পঞ্চায়েত সমিতিতে মোট সদস্য সংখ্যা ৪৮। সেই পরিস্থিতিতেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক মহলে কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছিল। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। এখন নজর, আগামী দিনে উন্নয়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভগ্নপ্রায় ঐতিহ্যের খোঁজে বিধায়ক, খান আমানতুল্লাহ চৌধুরীর বাড়ি সংরক্ষণের দাবি জোরালো

হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফিরল মালিকের হাতে, প্রধাননগর থানার উদ্যোগে মুখে হাসি সাধারণ মানুষের

‘৩০০ বিঘা জমি, ২৪২টি গাড়ি, ৯৩ কোটি টাকা ফ্রিজ’ টুলু-কাণ্ডে সম্পত্তির খতিয়ান প্রকাশ মুখ্যমন্ত্রীর

জইশের নিশানায় শুধু মুখ্যমন্ত্রী নন, আরও ভিআইপি! বর্ধমানে জঙ্গি গ্রেপ্তারের পর ইঙ্গিত শুভেন্দুর

খাগড়াগড়ের ১২ বছর পর ফের জঙ্গি-ছায়া বর্ধমানে, অভিজাত আবাসন থেকে ধৃত হামিদকে ঘিরে তদন্তে নতুন প্রশ্ন

বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ সদস্য, মুখ্যমন্ত্রীর সফরসূচি উদ্ধার! হামলার ছকের অভিযোগে চাঞ্চল্য

Leave a Comment