আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিসে উদ্ধার দাঁড়াস সাপ

Published on: May 21, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা,২১ মেঃ মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিস চত্বরে বাংলা সহায়তা কেন্দ্রের অফিস রুম থেকে একটি দাঁড়াস সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার অফিসের কর্মীরা ঘরের ভিতরে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জানানো হয় মাথাভাঙ্গা বন বিভাগকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী মফিজুল বাজিকর। তিনি দক্ষতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটি দাঁড়াস প্রজাতির বলে জানান তিনি। সাধারণত এই ধরনের সাপ বিষহীন এবং পরিবেশের পক্ষে উপকারী বলেও উল্লেখ করেন সর্পপ্রেমী।

মফিজুল বাজিকর জানান, সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। পরে বনদফতরের নির্দেশ অনুযায়ী নিরাপদ জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য অফিস চত্বরে আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment