আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজ প্রকাশিত SIR সাপ্লিমেন্টারি ভোটার তালিকা,২৮ লক্ষের বেশি নাম নিষ্পত্তি, কীভাবে দেখবেন নিজের নাম

Published on: March 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ মার্চঃ ভোটের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সোমবার প্রকাশিত হতে চলেছে এস আই আর সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম পর্ব। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। এই প্রথম তালিকায় সেই নামগুলিই অন্তর্ভুক্ত থাকবে।

কমিশনের দাবি, আগামী ৬ এপ্রিল তথা প্রথম দফার ভোটের আগেই বাকি সমস্ত বিচারাধীন নামের নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এদিকে বাকি নামগুলির তালিকা প্রতি শুক্রবার করে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ভোটাররা কীভাবে নিজের নাম খুঁজে পাবেন, সেই বিষয়েও নির্দেশিকা দিয়েছে কমিশন। সোমবার সন্ধ্যা ছ’টার পর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা voters.eci.gov.in পোর্টালে গিয়ে ‘SIR Supplementary’ অপশনে ক্লিক করে এপিক নম্বরের মাধ্যমে নিজের নাম খুঁজে নিতে পারবেন। পাশাপাশি ECI Net মোবাইল অ্যাপের মাধ্যমেও এই তথ্য দেখা যাবে।

অন্যদিকে, শুধুমাত্র অনলাইন নয়, অফলাইনেও তালিকা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। বুথ অফিস, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরে এই তালিকা টাঙানো হবে। সোমবারই সংশ্লিষ্ট দপ্তর এবং বিএলওদের কাছে তালিকা পৌঁছে যাবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

প্রকাশিত তালিকায় ‘অ্যাডিশন’ ও ‘ডিলিশন’ দুটি আলাদা কলাম থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এই উদ্দেশ্যে ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন বিচারপতি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment