কোচবিহার, ২৭ ডিসেম্বর: কোচবিহারের এসডিও অফিসে শুরু হল এস আই আরের হিয়ারিং।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের পৌরসভা এলাকার বেশ কিছু ভোটারকে এদিন হিয়ারিংয়ে ডাকা হয়।
তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীও, বর্তমানে চাকরি করছেন এমন ভোটার রয়েছেন বলেও খবর। এছাড়াও বেশ কিছু মানুষ নানা কারণে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আন ম্যাপড হিসেবে এদিনের ডাক পান বলে জানা গেছে।
জানা গেছে, কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিভাবে শুনানি কেন্দ্র করা হয়েছে।কোচবিহারের সদর মহকুমা শাসক জানিয়েছেন, এসডিও অফিসে কোচবিহার শহরের ভোটারদের হিয়ারিং হচ্ছে।





