মাথাভাঙা, ২১ জানুয়ারি : এসআইআরের হেয়ারিং এ উপস্থিত হতে নির্বাচন কমিশনের চিঠি এবার দেওয়া হল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকেও। মাথাভাঙ্গা শহরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নামে এবারে এসআইআর নোটিশ জারি হয়েছে।
জানা গেছে এই নোটিশে উল্লেখ্য রয়েছে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভময় সরকারের নাম ও তার বাবার নামে ভুল রয়েছে।যদিও শুভময় সরকারের অভিযোগ তার বাবা এসডিও অফিসের কর্মরত ছিলেন।তার ও বাবার নামে কোনো ভুল নেই।বিএলও সঠিক ভাবে সব তথ্য সংগ্রহ করেছিলেন। নির্বাচন কমিশনের ভুলেই এই নোটিশ এসেছে বলে তার দাবি।
জানা গেছে আগামী ২২ জানুয়ারি তাকে হেয়ারিংএর জন্য ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের দাবি, তিনি নিজে সহায়তাকেন্দ্র থেকে ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে অন্য নাগরিকদের সহযোগিতা করছেন। বিএলও সঠিকভাবে তথ্য সংগ্রহ করেছেন এরপরেও সাধারণ মানুষকে হয়রাণি করতে এভাবে নোটিশ পাঠানো হয়েছে।





