আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভাটপাড়ায় বাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের হামলা

Published on: August 16, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্টঃ রবিবার আচমকা গুলির শব্দে কেঁপে উঠল ভাটপাড়ার ১৫ নম্বর গলি। একদল সশস্ত্র দুষ্কৃতী এলাকায় ঢুকে রশিদ খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। পর পর গালিগালাজ, দরজায় লাথি তার পরেই গুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, রশিদের বাড়ি লক্ষ্য করে অন্তত এক রাউন্ড গুলি চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে একাই ছিলেন রশিদের স্ত্রী নিগার খান। আচমকা দুষ্কৃতীদের হানা এবং গুলির ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির মূল দরজায় সজোরে লাথি মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার পরেই বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা।

পুরো ঘটনার কিছুটা অংশ এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

তবে কেন রশিদ খানের বাড়িকেই লক্ষ্য করে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনও বিবাদ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

গুলি চালানোর ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। এ দিকে সিসিটিভি ফুটেজই এখন তদন্তকারীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment