আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুবভারতীর বিশৃঙ্খলা মামলায় অবশেষে জামিন শতদ্রু দত্তের

Published on: January 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ জানুয়ারি: যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় অবশেষে জামিন পেলেন মূল আয়োজক শতদ্রু দত্ত। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল। প্রায় ৩৭ দিন জেলবন্দি থাকার পর আদালতের নির্দেশে মুক্তির পথ খুলল শতদ্রুর।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রবেশ ও ব্যবস্থাপনা নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটে। সেই দিনই কলকাতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানটির প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। মেসিকে কলকাতায় আনার অন্যতম কারিগর হিসেবে পরিচিত শতদ্রুকে প্রথমে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।

ঘটনার তদন্তে পুলিশ দুটি মামলা দায়ের করে। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। ওই মামলায় অশান্তি ছড়ানো, ভাঙচুর, হিংসা, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ আনা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারের পর শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই তল্লাশির পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখতে শুরু করে বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তে উঠে আসে বিপুল আর্থিক লেনদেনের তথ্য। এর পরই প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত শতদ্রুর জামিনের আবেদন খারিজ করেছিল। তবে অবশেষে সোমবার আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। জামিন পাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শতদ্রুর পরিবার। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি এবং জামিনে মুক্তি পেলেও মামলার আইনি প্রক্রিয়া চলবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment