খবরিয়া ২৪, নিউজ ডেস্কঃ ২৪ জানুয়ারিঃ মেষ রাশিঃ পরিবারের সকলে মিলে কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। কারও অনুরোধে সাহায্য করতে বাধ্য হবেন।সকালের দিকে ব্যবসাক্ষেত্র চলনসই। দিনটি আনন্দের মধ্যে কাটলেও শেষ ভাগ দুশ্চিন্তা ও উদ্বেগবহ। কোনও কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মীদের মালিক তাগাদা দিতে পারেন। চাকরির ব্যাপারে হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। স্ত্রীর সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে।
সম্পদঃ পরিবারে আর্থিক চাপ থাকতে পারে।পরিবারঃ খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে সম্পর্কঃ প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা, একটু বুঝে চলুন।পেশাঃ জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে।শুভ সংখ্যাঃ ৬৩।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙ লাল।
বৃষ রাশিঃ অফিসে কোনও ভাল কাজের জন্য ছোট্ট উপহার পেতে পারেন। বাড়িতে পূজাপাঠের জন্য ব্যয় হবে এবং তাতে আনন্দ থাকবে।আর্থিক দুশ্চিন্তা থাকবে তবে প্রয়োজন মিটে যাবে।পেশাতে চাপ থাকবে তবে নতুন যোগাযোগ আসবে। মা-বাবার কোনও কাজে ক্ষুণ্ণ হবেন, পরে আবার সেটাই উপকারী বলে মনে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা খুব ভাল যাবে না।
সম্পদঃ আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে।পরিবারঃ অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা।সম্পর্কঃ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। পেশাঃ জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না।শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ সাদা প্রবাল।শুভ রঙ সাদা।
মিথুন রাশিঃ সকালের দিকে সন্তানের ব্যাপারে প্রবল মানসিক উদ্বেগ থাকবে। ব্যবসায় কোনও যোগাযোগ এসেও নষ্ট হয়ে যাবে।প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। কোনও পরিচিত উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে। দুপুরের পরে মাথার যন্ত্রণা দেখা দেবে। কোথাও বেড়াতে গিয়ে আনন্দ পাবেন।
সম্পদঃ অর্থাভাবের জন্য কোনও ভাল জিনিস হাতছাড়া হতে পারে। পরিবারঃ সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে।সম্পর্কঃ ভাই-বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা।পেশাঃ কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে।শুভ সংখ্যাঃ ২২।শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
কর্কট রাশিঃ সংসারের ক্ষেত্রে অযথা ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দেবে। তাই দিনটা একটু চাপের মধ্যে কাটবে।কোনও কাজেই খুব একটা সাহায্য পাবেন না। তবে আর্থিক দিক খুব ভাল থাকবে।সন্তানের কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। ব্যবসার ব্যাপারে হঠাৎ অভাব দেখা দিতে পারে। শেয়ারে একটু বাধা আসতে পারে।কোনও বয়স্ক ব্যক্তিকে রাস্তায় সাহায্য করে আনন্দ পাবেন।
সম্পদঃ সকালের দিকে অর্থচিন্তা থাকলেও বেলায় ঠিক হয়ে যাবে। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কঃ বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভাল দিন। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ ৭৬।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পীত মুক্তা।শুভ রঙ সাদা।
সিংহ রাশিঃ সকালের দিকে স্ত্রীর পরামর্শে উপকৃত হবেন। শেয়ারের বিষয়ে কোনও শুভ সংবাদ পাবেন।প্রেম-প্রীতিতে শান্তি আসবে। ব্যবসার অশান্তি ও ভুল বোঝাবুঝি থেকে একটু সাবধান থাকুন। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। দুপুরের পরে কোনও সরকারি কাজে যাওয়া ঠিক হবে। মানসিক চাপ ও চঞ্চলতার মধ্যে দিয়ে দিনটি অতিক্রম করতে পারবেন। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।
সম্পদঃ আর্থিক ক্ষেত্র ভাল, কাউকে অর্থসাহায্য করতে পারবেন।পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।সম্পর্কঃ সম্পর্ক নিয়ে খুব চাপ নিতে হতে পারে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে।শুভ সংখ্যাঃ ৪৫।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ চুনি।শুভ রঙঃ কমলা।
তুলা রাশিঃ কোনও কাজের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বাবা-মায়ের আশীর্বাদে যে কোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে।বন্ধুরা কাজের বিষয়ে কিছু পরামর্শ দিতে পারে। যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে বন্ধ রাখা উচিত। শেয়ারে লাভ হওয়ায় অত্যন্ত আনন্দিত হবেন। আত্মীয়ের সঙ্গে কোনও বিশেষ আলোচনা।
সম্পদঃ আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারঃ বাড়িতে খুব বুঝে কথা বলুন। কারণ, পরিবেশ অনুকূল থাকবে না।সম্পর্কঃ নতুন কোনও সম্পর্ক থেকে একটু দূরে থাকুন।পেশাঃ পেশাগত দিক থেকে দিনটি ভাল, নতুন কোনও জীবিকার সন্ধান পেতে পারেন।শুভ সংখ্যাঃ ৬৮।শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে।শুভ রঙ সাদা।
বৃশ্চিক রাশিঃ পড়ে থাকা কাজগুলি সম্পন্ন করার জন্য উপযুক্ত দিন। নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা ভাল হবে।স্ত্রী কোনও কথায় বিরক্ত হতে পারেন। সহকর্মীদের কথায় মনোযোগ দিন। সামাজিক ক্ষেত্রে যাঁরা কাজ করছেন তাঁদের সম্মান বাড়বে। কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার দিন। আর্থিক বিষয়ে একটু সুবিধা হওয়ার সম্ভাবনা। বাবার থেকে কোনও ছোট সাহায্য পাওয়া যেতে পারে।
সম্পদঃ অর্থভাগ্য ভাল, নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন। পরিবারঃ পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে।সম্পর্কঃ সম্পর্কভাগ্য মধ্যম, খুব সাবধানে চলুন।পেশাঃ জীবিকার ক্ষেত্র শুভ।শুভ সংখ্যাঃ ৭৩।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভঃ রঙ কালচে লাল।
ধনু রাশিঃ বাড়িতে অনেক দিন বাদে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যা অপরিসীম আনন্দ দেবে।পড়াশোনার প্রতি আরও মনোযোগ দেওয়া দরকার। নতুন যানবাহন কেনার পরিকল্পনা থাকলে আজ তা স্থগিত রাখুন। যদি কোনও ব্যবসায়িক চুক্তি দীর্ঘ দিন ধরে পড়ে থাকে, তবে এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের সমস্যা উপেক্ষা করবেন না। দুপুরের পরে প্রেমের জন্য একটি আনন্দের দিন হবে।
সম্পদঃ পরিবারের কাছ থেকে অর্থসাহায্য পেতে পারেন।পরিবারঃ ভ্রাতৃবিবাদ অনেক দূর যেতে পারে।সম্পর্কঃ ভুল বোঝাবুঝির কারণে পরিবারের বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা।পেশাঃ জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ ১১।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙ হলুদ।
মকর রাশিঃ ধর্মীয় কাজে সপরিবারে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ব্যবসায় অংশীদারদের মধ্যে অকারণে ঝামেলা হতে পারে।কাজের বিষয়ে বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সন্তানদের পড়াশোনার ভাল খবর শুনতে পাওয়ার সম্ভাবনা। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। রাজনৈতিক কর্মরতদের জন্য দিনটি শুভ। স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে, সাবধান থাকুন।
সম্পদঃ ঋণপ্রাপ্তির সুযোগ রয়েছে।পরিবারঃ পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে।সম্পর্কঃ সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন, সাবধান থাকা দরকার।শুভ সংখ্যাঃ ১৮। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা।শুভঃ রঙ নীল।
কুম্ভ রাশিঃ কোনও নতুন উদ্যোগে জড়িত হওয়া এড়ানো উচিত। আদালতের বিষয় নিয়ে যদি চিন্তিত থাকেন, তবে তা দূর হয়ে যাবে বলে মনে হচ্ছে।যুবকেরা কাজের চেষ্টার পাশাপাশি অন্যান্য কাজের প্রতিও পূর্ণ মনোযোগ দেবেন। কর্মক্ষেত্রে অন্যের বিষয়ে অপ্রয়োজনীয় কথা বলার ফল ভাল হবে না। বন্ধুদের জন্য আনন্দের দিন হতে চলেছে।
সম্পদঃ আর্থিক চাপ থাকার আশঙ্কা।পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে।সম্পর্কঃ সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন। পেশাঃ কাজের জায়গায় দিনটি আনন্দে কাটবে।শুভ সংখ্যাঃ ৬৮।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ নীলা।শুভঃ রঙ নীল।
মীন রাশিঃ সকালের দিকে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ব্যবসায় মনোযোগ দেওয়া প্রয়োজন।কাজের দক্ষতা উন্নত হবে। প্রেমের বিষয়ে চিন্তিত থাকবেন। কোনও আইনি বিষয়ে সাফল্য পেতে পারেন। যদি টাকা কোথাও আটকে থাকে, তাহলে তা পেয়ে যাবেন। ব্যবসায়িক বিষয়ে জটিলতা বাড়তে পারে। কর্মস্থানে সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন।
সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার, বুঝে চলুন।পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে পরিবারে অশান্তি।সম্পর্কঃ বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে।শুভ সংখ্যাঃ ৫৫।শুভ দিকঃ উত্তর-পশ্চিম।শুভ রত্নঃ পোখরাজ।শুভঃ রঙ হলুদ।
কন্যা রাশিঃ কোনও ঘটনায় একটু আঘাত পাওয়ার আশঙ্কা। ব্যবসার কোনও ব্যাপারে কথার খেলাপ হবে।কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার দিন। অংশীদারি থেকে অর্থলাভ হবে। পূজাপাঠে ব্যয় ও গুরুদেবের সহায়তায় উপকৃত হবেন। প্রেমের কোনও সংবাদ উৎসাহিত করবে। সংসারে মতবিরোধজনিত অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল ফলাফল পাবেন।
সম্পদঃ অর্থসমস্যা পিছু ছাড়বে না, বুঝে চলুন।পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের যোগ।সম্পর্কঃ ব্যবসায় ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা।শুভ সংখ্যাঃ ২১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।





