আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জ্ঞানেশকে পদ্মভূষণের দাবি শমীকের, SIR বিতর্কে আরও চড়ল রাজনৈতিক তরজা

Published on: September 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ SIR ঘিরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে যখন বিরোধীদের আক্রমণ তীব্র, তখন উল্টো সুর বিজেপির। জ্ঞানেশ কুমারের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠছে বিরোধী শিবিরে। সেই আবহেই তাঁর কাজের প্রশংসা করে ‘কমপক্ষে পদ্মভূষণ’ দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকের বক্তব্য, পশ্চিমবঙ্গে ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে হিংসা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্ঞানেশ কুমারের। তাঁর দাবি, মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের ফলে মানুষ ‘ভয়মুক্ত’ হয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ত্রুটিমুক্ত ভোটার তালিকা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন। তাঁর দাবি, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সেই কাজ হয়েছে। সেই সূত্রেই তিনি জ্ঞানেশকে পদ্মভূষণ দেওয়ার কথা বলেন।

কিন্তু এই বক্তব্যের উল্টো দিকে রয়েছে SIR ঘিরে চলা বিতর্ক। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির মধ্যে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ভোটার ডেটাবেস ও সফটওয়্যার ব্যবস্থাপনার মতো বিষয় ছিল।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমিশনের ভিতরেও প্রশ্ন উঠেছিল। গোয়ায় ৯৭ জন যোগ্য ভোটারের নাম সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে চূড়ান্ত তালিকায় না থাকার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

তবে এই অভ্যন্তরীণ মতপার্থক্যের ব্যাখ্যায় নির্বাচন কমিশন সূত্রের দাবি, SIR-সহ কমিশনের সমস্ত সিদ্ধান্তই তিন কমিশনারের অনুমোদন নিয়ে হয়েছে এবং সিদ্ধান্তগুলি সর্বসম্মত ছিল। ফলে অভিযোগ ও কমিশনের বক্তব্য দুইয়ের মাঝেই এখন তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কের নতুন ক্ষেত্র।

এই টানাপড়েনের মধ্যেই রাজ্যের আসন্ন পুরভোট নিয়েও বিজেপির অবস্থান স্পষ্ট করেছেন শমীক। তাঁর বক্তব্য, বিজেপি একাই নির্বাচনে লড়বে। কোনও দলের সঙ্গে সমঝোতার প্রশ্ন নেই। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে পুরসভাগুলিতে বিজেপি বোর্ড গঠন করবে এমন দাবিও করেছেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জন্মের আগেই মাধ্যমিক পরীক্ষা! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে হাইকোর্টে রায় স্থগিত

SIR-এ বাদ নাম ফেরানোর দাবিতে মীনাক্ষীদের মিছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের বাধায় ধুন্ধুমার

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, সব সিদ্ধান্ত বাতিলের দাবি, মামলা সুপ্রিম কোর্টে

‘দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে ১৫ লক্ষ’, তোলাবাজির অভিযোগে ভোরে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

টুলুর মামলায় ফের বেঞ্চ বদল! এফআইআর চ্যালেঞ্জের মামলা ছাড়লেন বিচারপতি, সিদ্ধান্ত এখন প্রধান বিচারপতির হাতে

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, পূর্ব বর্ধমানে অভিষেককে নিশানা শুভেন্দুর, ‘সব চোরকে জেলে যেতে হবে’

Leave a Comment