খবরিয়া ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ পড়াশোনার পরিবেশ খুব ভাল থাকে। সহকর্মীদের সঙ্গে ভাল বোঝাপড়া থাকবে।কাজের দক্ষতা এবং যোগাযোগের ক্ষমতা বাড়বে। বাড়ির সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সুখ দেবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। ব্যবসার দিকে নতুন কোনও যোগাযোগ আসার সম্ভাবনা।
বৃষ রাশিঃ যদি অফিসে কোনও বিষয়ে সন্দেহ থাকে, তবে তা স্পষ্ট ভাবে বস্কে জানান। পরে এটা নিয়ে বড় কিছু ঘটতে পারে।যোগাযোগের মাধ্যমে ব্যবসা আরও বড় করতে পারবেন। ধর্মীয় কোনও কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। নতুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন। আপনার জন্য দিনটি শুভ।
মিথুন রাশিঃ মনকে খোলা রাখুন। জীবনের এই সুন্দর দিনটি কাজে লাগান।ব্যবসার ক্ষেত্রে চমৎকার সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে জীবনে শত্রুও থাকতে পারে। প্রেমের চিন্তাভাবনা স্পষ্ট এবং সরল থাকবে। পুরনো সম্পর্কের ক্ষেত্রে আরও ভাল যোগাযোগ স্থাপন করতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এবং তাঁদের বোঝার চেষ্টা করুন।
কর্কট রাশিঃ প্রেমের সম্পর্কে সুখ থাকবে। নতুন চিন্তাভাবনা নিয়ে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন।কাজগুলো ভাগ করে নেওয়া যেতে পারে। প্রিয়জনেরা আপনার কথার গভীরতা বুঝতে পারবেন। বসের সঙ্গে চিন্তা খোলাখুলি ভাবে ভাগ করে নিলে নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও সিদ্ধান্ত দুপুরের পরে নেবেন।
সিংহ রাশিঃ প্রিয়জনদের সঙ্গে নতুন কোনও স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। খুব ভাল সময় কাটবে।গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। কোনও অশান্তির মুখোমুখি হতে হবে। ব্যবসার ক্ষেত্র মাঝারি। প্রেমিকার চিন্তা ও অনুভূতি বোঝার চেষ্টা করুন। শেয়ারে কিছু বিনিয়োগ করা যেতে পারে।
কন্যা রাশিঃ শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। সকালের দিকে স্ত্রীর সঙ্গে খোলামেলা ভাবে কথা বলুন যাতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়।পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। ধর্মের ব্যাপারে ভিতরের বিশ্বাসকে জাগিয়ে তোলার উপর মনোযোগ দিন। এটি মানসিক অবস্থার উন্নতি করবে। প্রেমের সম্পর্কে মাধুর্য থাকবে।
তুলা রাশিঃ দিনটি ভাল-মন্দ মিশিয়ে শুরু হবে। ব্যবসার ক্ষেত্রে চারপাশের পরিস্থিতি সম্পর্কে ধীরে ধীরে সচেতন হতে হবে।স্বতঃস্ফূর্ত ব্যবহার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। সন্তানকে নিয়ে উদ্বেগ থাকতে পারে। পরিবার সম্পর্কে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। তাই গুরুজনের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির স্থানে উন্নতির যোগ আছে।
বৃশ্চিক রাশিঃ দুই ভাইয়ের একে অপরকে বোঝার এবং সমর্থন করার সময়। তাই যে কোনও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করা উচিত।কোনও কাজে আবেগের দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকা দরকার। ব্যবসায় মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন। নতুন ব্যবসায় জড়িত হওয়ার আগে প্রস্তুতি নেওয়ার জন্য সময় নিন। প্রেমে অনুভূতি প্রকাশ করার চেষ্টা করুন, কারণ এটি সম্পর্ককে শক্তিশালী করবে।
ধনু রাশিঃ সকাল থেকেই কাজের পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে কিছু কেনাকাটার আগ্রহ থাকবে।কোনও প্রকার অসুবিধায় কাছের মানুষ এবং বন্ধুর সাহায্য পাবেন। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। শিল্পীদের কাজের প্রচেষ্টার উন্নতি হবে। পরিবারের সদস্যদের থেকে আর্থিক ব্যাপারে চাপ আসতে পারে। কর্মীরা সততার সঙ্গে কাজ করবে। বসের থেকে সহযোগিতা পাবেন। বাড়িতে তর্ক এড়িয়ে চলুন।
মকর রাশিঃ স্ত্রীর যত্ন নিন। পরিবারে সম্পর্কের ভারসাম্য ভাল থাকবে।আদর্শ কোনও লোকের উপদেশ ও শিক্ষা মেনে চলুন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। শেয়ারে আস্থা বজায় থাকবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। অর্থ আসার সম্ভাবনা। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন। বাবা-মায়ের দায়িত্ব পালন করুন। খাবারে লোভ করবেন না।
কুম্ভ রাশিঃ নতুন কোনও কাজে খুব সাবধানে পা ফেলুন। বাড়ি কেনার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।কর্মচারীদের অনাবশ্যক কাজে জোর না দিয়ে, জরুরি কাজগুলির উপর জোর দিন। সামান্য কারণে অশান্তি হওয়ার আশঙ্কা। কাছের মানুষ বিশ্বাস ভাঙতে পারেন। ব্যবসার বিষয়ে ব্যস্ততা থাকবে। দীর্ঘ দিনের কোনও আটকে থাকা সম্পত্তি মামলার নিষ্পত্তি হয়ে যাবে।
মীন রাশিঃ সকাল থেকে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। বেকারদের সাফল্যের নতুন দিশা খুলতে পারে।শেয়ারে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা। মহাজনের সঙ্গে লেনদেনের বিষয়ে লিখিত রাখুন, নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। লোহার ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। দুপুরের পরে ব্যবসায় খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।





