আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুদ্ধ পরিস্থিতির জেরে প্যারিসে আটকে সন্দীপ্তা-সৌম্য, ‘নিরাপদে আছি, তবে দুশ্চিন্তায়’- জানালেন অভিনেত্রী

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ প্রেমদিবসের আবহ কাটিয়ে স্বামী সৌম্য মুখোপাধ্যায়-এর সঙ্গে ইউরোপ সফরে বেরিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত ১৮ ফেব্রুয়ারি নরওয়ে ট্যুরে পাড়ি দেন তাঁরা। ফিনল্যান্ড ও নরওয়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বেশ আনন্দেই কাটছিল তাঁদের বিদেশ সফর। সোশাল মিডিয়ায় পোস্ট করা নানা ছবিতে সেই সুখস্মৃতির ঝলকও পেয়েছেন অনুরাগীরা। তবে দেশে ফেরার মুখেই ঘটেছে বিপত্তি।

বর্তমানে প্যারিসে আটকে রয়েছেন এই দম্পতি। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে অভিনেত্রী জানান, “১৮ ফেব্রুয়ারি এসেছিলাম। ফিনল্যান্ড আর নরওয়ে ঘুরলাম। খুব ভালো সময় কেটেছে। গতকাল প্যারিসে আসি, আর আজ বিমান বাতিল হয়ে যায়।” জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে একাধিক আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ইউরোপ থেকে ভারতে ফেরার বেশিরভাগ রুট সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা ব্যবহার করায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

অভিনেত্রী আরও বলেন, “আগামী ৫ তারিখ ইতিহাদ আমাদের টিকিট রিশিডিউল করেছে। আশা করছি ওইদিন ফিরতে পারব। তবে পরিস্থিতির উন্নতি না হলে কবে ফিরব জানি না। অন্য রুটেও টিকিট পাওয়া যাচ্ছে না।” দেশে ফিরে তাঁর শুটিংয়ের কাজ এবং সৌম্যর অফিসের দায়িত্ব থাকায় স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

তবে স্বস্তির খবর, আপাতত প্যারিসে নিরাপদেই আছেন সন্দীপ্তা ও সৌম্য। অভিনেত্রীর কথায়, “আমরা নিরাপদ জায়গায় রয়েছি, সেটাই বড় কথা।” অনিশ্চয়তার মাঝেও ধৈর্য ধরে পরিস্থিতির উন্নতির অপেক্ষায় এই তারকা দম্পতি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment