আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২২ ঘণ্টার জেরা, সায়গল হোসেন গ্রেফতার, ফ্ল্যাটে নগদ-সোনা-সম্পত্তির দলিল

Published on: August 16, 2026
---Advertisement---

বীরভূম, ১৬ আগস্টঃ অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। প্রায় ২২ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বোলপুরের বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে সিউড়ি আদালতে হাজির করানোর কথা। গ্রেফতারির আগে তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনা এবং বিপুল সম্পত্তির নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, সায়গলের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা, ৭৫০ গ্রামের বেশি সোনা এবং ৩০০-রও বেশি সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। এত বিপুল সম্পত্তির উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা আর্থিক কারচুপির অভিযোগের তদন্ত করতে গিয়েই সায়গলের ফ্ল্যাটে পৌঁছন আধিকারিকেরা। অভিযোগ, পাথর ও বালি পরিবহণকারী গাড়িতে জাল ডিসিআর ব্যবহার করে রাজ্য সরকারের বিপুল রাজস্ব ক্ষতি করা হয়েছে। সেই সূত্রে তদন্ত করতে গিয়ে প্রথমে টুলুর শ্যালকের আবাসন এলাকায় পৌঁছয় পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত তল্লাশি হয় সায়গলের ফ্ল্যাটে।

এর পরেই শুরু হয় দীর্ঘ জেরা। প্রায় ২২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সায়গলকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নগদ, সোনা এবং সম্পত্তির দলিলের সঙ্গে টুলু মণ্ডলের আর্থিক কারবারের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে গরু পাচার মামলায় বেআইনি ভাবে বিপুল সম্পত্তি অর্জন এবং আর্থিক তছরুপের অভিযোগে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সায়গল। প্রায় আড়াই বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এ বার ফের পুলিশের জালে অনুব্রতর প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী। উদ্ধার হওয়া সম্পত্তির নেপথ্যে কী, আদালতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয় কি না সেই দিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment