আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘প্রথা’ থিমে রকি ক্লাবের দুর্গোৎসব,খুঁটিপুজোয় শুরু প্রস্তুতি

Published on: July 16, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রথযাত্রার শুভক্ষণে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল কোচবিহারের ঐতিহ্যবাহী রকি ক্লাবের ৩৪তম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি। এ বছরের পুজোর মূল ভাবনা ‘প্রথা’। বাংলার চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি এবং দুর্গাপুজোর আবহকে কেন্দ্র করেই সাজানো হবে মণ্ডপ ও সামগ্রিক আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার আয়োজিত খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায়। পাশাপাশি ক্লাবের পদাধিকারী, সদস্য, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এলাকার বহু বাসিন্দা অনুষ্ঠানে যোগ দেন। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর প্রস্তুতির সূচনা হয়।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য একাধিক নতুন আকর্ষণের পরিকল্পনা করা হয়েছে। ‘প্রথা’ থিমের মাধ্যমে বাঙালির শিকড়, পারিবারিক মূল্যবোধ এবং দুর্গাপুজোর ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হবে। মণ্ডপসজ্জা, প্রতিমা এবং আলোকসজ্জায় সেই ভাবনাই প্রতিফলিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

তিন দশকেরও বেশি সময় ধরে রকি ক্লাবের দুর্গাপুজো কোচবিহারের অন্যতম আকর্ষণ। ফলে খুঁটিপুজোর পর থেকেই উৎসবের আবহ আরও গাঢ় হয়েছে। উদ্যোক্তাদের আশা, ঐতিহ্য ও আধুনিক ভাবনার মেলবন্ধনে এবারের আয়োজনও দর্শনার্থীদের মন কেড়ে নেবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment