আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতের সকালে ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখলেন ডুয়ার্সের বাসিন্দারা, আনন্দে আত্মহারা পর্যটকরাও

Published on: December 14, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর : শীতের সকালে এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকল ডুয়ার্স।জলপাইগুড়ি জেলার বানারহাট  নাগরাকাটা ও ধূপগুড়ি এলাকা থেকে স্পষ্টভাবে দেখা মিলল ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ।এই বিরল দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেরবাসিন্দারাও।

সকালের আলো ফুটতেই বহু মানুষ নিজের মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।শুধু স্থানীয় মানুষই নন দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ভ্রমণে আসা পর্যটকরাও হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত।

রবিবার সকালে এমন স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তা অনেকেই কল্পনা করতে পারেননি। সকাল হতেই পাহাড়ের তুষারশুভ্র চূড়া চোখে পড়ায় আনন্দে ভরে ওঠে গোটা এলাকা।এদিন জলপাইগুড়ি জেলার তাপমাত্রা ছিল প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। মনোরম আবহাওয়ার মাঝেই ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার এই দর্শন ডুয়ার্সবাসীর কাছে যেন এক বিশেষ উপহার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment