আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল, বদলি ১৫ আইপিএস ও পুলিশকর্তা

Published on: July 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুলাই: রাজ্যের পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল করল নবান্ন। আইবি, সিআইডি, ফরেন্সিক, কলকাতা পুলিশ এবং বিভিন্ন জেলা পুলিশে মোট ১৫ জন আইপিএস ও পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (ডব্লিউবিপিএস) আধিকারিকের বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়েছে। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোথাও পদোন্নতি, কোথাও রুটিন বদলি, আবার কোথাও আগের বদলির নির্দেশ সংশোধন করে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অঞ্জন চক্রবর্তীকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি দুর্নীতি দমন শাখার (এসিবি) ডিআইজি ছিলেন। জুন মাসে জারি হওয়া তাঁর বদলির নির্দেশেও সংশোধন আনা হয়েছে। আইবির বর্ডার শাখার আইজিপি করা হয়েছে আইপিএস সুমনজিৎ রায়কে। অন্যদিকে পদোন্নতির পর আইপিএস রশিদ মুনির খানকে হেডকোয়ার্টার্সের আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশেও একাধিক পরিবর্তন হয়েছে। এসটিএফের ডিসি প্রদীপকুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। তাঁর জায়গায় এসটিএফের ডিসির দায়িত্ব পেয়েছেন অম্লান কুসুম ঘোষ, যিনি এতদিন হাওড়া পুলিশ কমিশনারেটের উত্তর বিভাগের ডিসি ছিলেন।

জেলা পুলিশেও একাধিক রদবদল হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক করা হয়েছে। তাঁর পূর্ববর্তী বদলির নির্দেশ বাতিল করা হয়েছে। রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে।

এ ছাড়া, ডব্লিউবিপিএস অফিসার শৌভনিক মুখোপাধ্যায়কে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার, সন্দীপ সেনকে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) এবং শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক কাজ আরও গতিশীল করতেই এই রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment