আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নামাজ, মাইক ও কোরবানি নিয়ে একাধিক দাবিতে জেলাশাসকের দ্বারস্থ প্রতিনিধিরা

Published on: May 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ মেঃ বকরী ঈদ উপলক্ষে নামাজ, মাইকের ব্যবহার এবং কোরবানি সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে কোচবিহার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মঞ্চের কোচবিহার জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসক দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বকরী ঈদের সময় শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালনের জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট সময় পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি এবং কোরবানির জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সাংবিধানিক মর্যাদা রক্ষার স্বার্থেই এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বকরী ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment