আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাখির বন্ধনেই সবুজের ডাক, ‘একটি বীজ, একটি গাছ’ রমেশের

Published on: August 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ আগস্টঃ অবসর মানেই নিশ্চিন্তে ঘরে বসে থাকা নয়। অবসর সময়কে সৃজনশীল কাজে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছেন কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমেশ ঝা। বর্তমানে মদনমোহন কলোনিতে ভাড়া বাড়িতে থাকেন তিনি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রমেশ গত বছর থেকে নিজের উদ্যোগে তৈরি করছেন পরিবেশবান্ধব রাখি।

তবে তাঁর তৈরি রাখি আর পাঁচটা রাখির মতো নয়। রাখির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গাছের বীজ। বর্তমানে মেহগনি, সসা এবং শিশির গাছের বীজ ব্যবহার করে রাখি তৈরি করছেন তিনি। তাঁর লক্ষ্য, রাখির মাধ্যমে মানুষের মধ্যে গাছ লাগানোর সচেতনতা তৈরি করা।

রমেশের বার্তা, ‘‘একটি বীজ, একটি গাছ।’’ অর্থাৎ রাখির উৎসব শেষ হলেও তার বীজ যেন মাটিতে নতুন জীবনের জন্ম দেয়। তাঁর তৈরি রাখির বীজ মাটিতে পুঁতে দিলে সময়ের সঙ্গে তা থেকে গাছ জন্মাতে পারে। ফলে ভাই-বোনের সম্পর্কের প্রতীক রাখিই হয়ে উঠছে পরিবেশ রক্ষার এক অভিনব অঙ্গীকার।

রমেশের কথায়, রাখির বন্ধন শুধু সম্পর্কের বন্ধন নয়, প্রকৃতির সঙ্গেও মানুষের বন্ধন তৈরি করতে পারে। আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথাই নিজের উদ্যোগের মাধ্যমে তুলে ধরছেন তিনি।

অবসর জীবনকে নিছক সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে রমেশের এই উদ্যোগ ইতিমধ্যেই পরিবেশপ্রেমীদের নজর কেড়েছে। তাঁর আশা, উৎসবের আবেগের সঙ্গে যদি একটি করে গাছের জন্ম হয়, তবে ছোট্ট উদ্যোগও এক দিন বড় সবুজ বার্তায় পরিণত হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment