আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গো সম্মান অভিযানে কোচবিহারে র‍্যালি ও স্মারকলিপি, একাধিক দাবিতে সরব সংগঠনগুলি

Published on: April 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ এপ্রিলঃ গো সম্মান অভিযানকে সামনে রেখে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল বিভিন্ন হিন্দু সামাজিক সংগঠন। এদিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় মহেশ্বরী মন্দির সংলগ্ন এলাকা থেকে, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসক দপ্তরে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। তাদের মূল দাবি ছিল গো-হত্যা সম্পূর্ণরূপে বন্ধ করা এবং গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া। এই দাবিগুলিকে সামনে রেখেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয় সদর মহকুমা শাসকের মাধ্যমে।

সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গরু ভারতীয় সংস্কৃতি ও কৃষিভিত্তিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গরুর সুরক্ষায় কঠোর আইন প্রয়োগের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা জরুরি বলেই তারা মনে করছেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মদনমোহন গোশালা কমিটির চেয়ারম্যান ভোলানাথ আগারওয়াল। তিনি বলেন, “গো-রক্ষা শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয়, এটি আমাদের ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গেও জড়িত। তাই সরকারের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।”

সমগ্র কর্মসূচিকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়েছে। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment