আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন, তৃণমূলের প্রার্থী তালিকায় চার নতুন মুখ

Published on: February 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের তরফে চারটি নতুন মুখের নাম সামনে আনা হয়েছে বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক।

নির্বাচনী সূচি অনুযায়ী, ৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৬ মার্চ হবে স্ক্রুটিনি এবং ৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়সীমা মেনেই প্রস্তুতি শুরু করেছে শাসক শিবির।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চারজনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ। তাঁদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং দায়িত্ব ও আস্থার প্রতীক। সংসদে দলের সংগ্রামী ঐতিহ্যকে আরও শক্তিশালী করাই তাঁদের প্রধান লক্ষ্য হবে বলে আশা প্রকাশ করেছে নেতৃত্ব।

মেনকা গুরুস্বামী দেশের শীর্ষ আদালতে সাংবিধানিক ও মানবাধিকার সংক্রান্ত মামলায় তাঁর দক্ষতার জন্য সুপরিচিত। রাজনৈতিক মহলের মতে, সংসদে আইনি বিষয়গুলি জোরালোভাবে উপস্থাপন করতেই তাঁকে প্রার্থী করা হয়েছে।

বাবুল সুপ্রিয়কে ঘিরে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও তাঁর পরিচিতি রয়েছে।

অভিনেত্রী কোয়েল মল্লিকের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে চমক। বিনোদন জগত থেকে প্রার্থী বাছাইয়ের ধারাবাহিকতায় এবার তাঁর নাম সামনে এসেছে। অন্যদিকে, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার প্রশাসনিক অভিজ্ঞতা ও মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবেই পরিচিত। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেও তিনি শিরোনামে ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন, প্রশাসন, সংস্কৃতি ও রাজনীতির অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই তালিকা আগামী দিনে সংসদে তৃণমূলের অবস্থানকে আরও মজবুত করতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment