আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ ধৃত রাজু ছেত্রী, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

Published on: June 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ জুনঃ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজু ছেত্রী। তাঁর বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত বালিকা বন্দর এলাকায়। রবিবার রাতে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের নিগমনগর ঘাটপার ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।

অভিযানের সময় পুলিশ রাজু ছেত্রীকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনও অপরাধচক্র বা অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী আধিকারিকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

আর জি কর মামলায় ফের তৎপর সিবিআই, হাসপাতাল পরিদর্শনে বিশেষ তদন্তকারী দল

ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরভোটের ইঙ্গিত,নতুন পুরবোর্ড গঠনের বার্তা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাণীপুরের বাড়ি এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে, আলোচনায় এনসিপিআই-এর সদর দপ্তর, ২০ সাংসদের যোগদানে নতুন সমীকরণের জল্পনা

সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন

Leave a Comment