আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘মানুষকে গরিব রেখে সরকারি প্রতিষ্ঠান দুর্বল করা হয়েছিল’, পরিবহণে ভাড়া বাড়ানোর পক্ষে দিলীপ ঘোষ

Published on: September 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ সেপ্টেম্বরঃ এসি বাস, এসি ট্রেনের টিকিটের চাহিদা রয়েছে। অর্থাৎ, ভালো পরিষেবা পেতে মানুষ খরচ করতে রাজি। কিন্তু এত দিন সেই চাহিদা অনুযায়ী পরিষেবা দেওয়া হয়নি এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, মানুষের আয় বাড়ানোর পাশাপাশি সরকারি পরিবহণ ব্যবস্থাকেও শক্তিশালী করা প্রয়োজন। ভালো পরিষেবা দিতে গেলে প্রয়োজনে বাসের ভাড়াও বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

কোচবিহার পরিবহন ভবনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। সেখানেই পরিবহণ ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য জানান তিনি।

দিলীপের কথায়, ‘‘মানুষকে কাজ না দিয়ে, তাঁদের আয় না বাড়িয়ে এতদিন শুধু রাজনীতি হয়েছে।’’ তাঁর অভিযোগ, মানুষের আর্থিক সামর্থ্য বাড়ানোর বদলে সরকারি প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে রাখা হয়েছিল। সেই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

পরিবহণ পরিষেবা নিয়ে তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল যাত্রীদের চাহিদা। দিলীপ বলেন, এসি বাস কিংবা এসি ট্রেনের বুকিং অনেক সময় সবার আগে হয়ে যায়। তাঁর যুক্তি, এতে বোঝা যায়, যাত্রীরা শুধু কম ভাড়া নয়, স্বাচ্ছন্দ্য এবং উন্নত পরিষেবার জন্যও অর্থ খরচ করতে প্রস্তুত।

তাঁর কথায়, ‘‘সরকার বদলেছে, পরিবহণেও পরিবর্তন হবে।’’ সেই পরিবর্তনের সঙ্গে মানুষের আয় বৃদ্ধির বিষয়টিকেও যুক্ত করেছেন তিনি। তাঁর বক্তব্য, মানুষের হাতে অর্থ থাকলে উন্নত পরিষেবার জন্য খরচ করার ক্ষমতাও বাড়বে।

একই সঙ্গে সরকারি পরিবহণ সংস্থার আর্থিক কাঠামো নিয়েও মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর মতে, পরিষেবার মান বাড়াতে হলে প্রয়োজনীয় বিনিয়োগ দরকার। সেই কারণে ভালো পরিষেবা দেওয়ার জন্য ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তবে ভাড়া বাড়ালে যাত্রীদের উপর তার কতটা প্রভাব পড়বে, কিংবা নতুন ভাড়ার কাঠামো কী হতে পারে, সে বিষয়ে এ দিন নির্দিষ্ট কোনও ঘোষণা করেননি তিনি। তাঁর বক্তব্যের মূল সুর ছিল পরিবহণ ব্যবস্থার উন্নতির সঙ্গে মানুষের আয় এবং পরিষেবার মান, দু’টিকেই সমান গুরুত্ব দিতে হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment