আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কৃষক-শ্রমিকদের দাবিতে মাথাভাঙায় বিক্ষোভ, মহকুমাশাসককে স্মারকলিপি

Published on: August 10, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১০ আগস্টঃ  কৃষক ও শ্রমিকদের একাধিক দাবিকে সামনে রেখে মাথাভাঙা শহরে বিক্ষোভ মিছিল, পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। সংযুক্ত কিষান মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ক্ষেতমজুর ও বস্তি ইউনিয়নগুলির ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ দিন প্রথমে মাথাভাঙার সরোজ মুখার্জী ভবনের সামনে জমায়েত হন বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকেরা। সেখান থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছয় পোস্ট অফিস মোড়ে। সেখানে হয় পথসভা।

কর্মসূচির আগে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি মাথাভাঙার মহকুমাশাসকের কাছে জমা দেন।

এ দিনের কর্মসূচি প্রসঙ্গে সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মকসেদুল ইসলাম বলেন, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, এসআইআর-এ বাদ পড়া বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, শ্রমবিরোধী কোড বাতিল এবং বামপন্থী সংগঠনগুলির কার্যালয়ে হামলা বন্ধ করার দাবি জানানো হয়েছে।

এছাড়াও ভি বি জি রামজি আইন বাতিল এবং ১০০ দিনের কাজের প্রকল্পে কাজের দিন বাড়িয়ে ২০০ দিন করার দাবিও তোলা হয়েছে। দাবিগুলি নিয়ে আগামী দিনে আরও আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলেও সংগঠনগুলির তরফে জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment