আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাস প্রকল্পের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ,গণধোলাইয়ের অভিযোগ; বারাসতে ক্ষমা চাইতে বাধ্য তৃণমূল নেতা

Published on: July 2, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ২ জুলাইঃ আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে তীব্র উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভে শামিল গ্রামবাসীদের একাংশ অভিযুক্ত তৃণমূল নেতা অনন্ত হালদারকে জুতো দিয়ে মারধর করেন বলে অভিযোগ। পরে তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাস (কিরণ), পঞ্চায়েতের উপপ্রধান এবং আরও কয়েক জন নেতা-কর্মীর উপরেও হামলার অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন সুশান্ত দাস। খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রের দাবি, আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার সেই অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। বিক্ষোভ চলাকালীন টাকা ফেরতের দাবিতে অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েক জনের উপর শারীরিক হামলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে উত্তর ২৪ পরগনার বারাসতেও তৃণমূলের এক কর্মীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস এবং এক মহিলার পা ধরে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, কয়েক বছর আগে মহিলাদের উদ্দেশে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ ছিল ওই কর্মীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তিনি সংশ্লিষ্ট মহিলার বাড়িতে গিয়ে ক্ষমা চান বলে দাবি করা হয়েছে।

দুই ঘটনাকেই ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দুর্নীতি ও কাটমানির অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। পুলিশ পৃথকভাবে ঘটনাগুলির তদন্ত শুরু করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment