আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচনের আগে ইডি হানার প্রতিবাদ, মাথাভাঙায় বিক্ষোভ

Published on: January 8, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৮ জানুয়ারিঃ আইপিএসি কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানার ঘটনায় মিছিল তৃণমূলের। উল্লেখ্য যে আজ আইপিএসি কর্নধার তথা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালায়।

তৃণমূল নেতৃত্বের দাবি দলের নির্বাচনী স্ট্র্যাটেজি, এস আই আর নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যেসব পরিকল্পনা,এই সংক্রান্ত নথিপত্র লুট করতেই ইডিকে পাঠিয়েছে বিজেপি।আর এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়।

সেইমতো মাথাভাঙ্গাতেও মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।এদিন মিছিলটি মাথাভাঙ্গা শহরে তৃণমূলের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে।

মিছিল শেষে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় জানান তাদের দলের সহযোগী সংস্থা আইপ্যাকের অফিসে বিজেপির অঙ্গুলি হেলনে ইডি হানা দিয়েছে এবং তাদের দলের বিভিন্ন দরকারি কাগজপত্র নিয়েছে।এর প্রতিবাদেই এদিন তারা মাথাভাঙ্গা শহরে মিছিল বের করেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment