আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘গণতন্ত্র রক্ষা করুন’, রাঘব-সহ ৭ সাংসদের বিজেপি যোগ রুখতে সোজা রাষ্ট্রপতির দ্বারস্থ আপ

Published on: May 1, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ১ মে: আম আদমি পার্টির একাধিক রাজ্যসভা সাংসদের দলবদল ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আগামী ৫ মে নির্ধারিত এই বৈঠকে মূলত দলত্যাগ ও তার প্রভাব নিয়েই আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

সম্প্রতি রাঘব চাড্ডা-সহ আম আদমি পার্টির মোট সাতজন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় আপ শিবিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মানের দাবি, এই দলবদল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হবে।

জানা গিয়েছে, দিল্লিতে দলের একাধিক বিধায়ক তাঁর সঙ্গে থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে একাই উপস্থিত থাকবেন মান। বাইরে অপেক্ষা করবেন অন্যান্য নেতারা। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, ইতিমধ্যেই রাজ্যসভার নথিতে ওই সাংসদদের বিজেপি সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ফলে আইনি দিক থেকে তাৎক্ষণিক কোনও পদক্ষেপ নেওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

এদিকে, দলত্যাগের কারণ হিসেবে রাঘব চাড্ডা দাবি করেছেন, আম আদমি পার্টি তার আদর্শ থেকে সরে গেছে। তবে তাঁর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, যেই দল চাড্ডাকে রাজ্যসভার আসন দিয়েছে, সেই দলের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।

সব মিলিয়ে, এই দলবদল ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন বৈঠক এই ইস্যুতে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment