আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নতুন সরকারের প্রকল্পই স্বাধীনতা দিবসের মঞ্চে, রেড রোডে ১১ ট্যাবলো, থাকবে পুষ্পবৃষ্টিও

Published on: August 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ আগস্টঃ অন্নপূর্ণা যোজনা থেকে আবাস প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা থেকে ভিবি জি রামজি প্রকল্প নতুন রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগই এ বার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। আগামী ১৫ আগস্ট রেড রোডের অনুষ্ঠানে মোট ১১টি সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হবে। সঙ্গে থাকবে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজনও।

নবান্ন সূত্রে খবর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক উদ্‌যাপন। তাই এবারের অনুষ্ঠানকে ঘিরে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহণ, বিদ্যুৎ, পঞ্চায়েত-সহ মোট ১০টি দপ্তর নিজেদের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পের থিমে ট্যাবলো সাজাচ্ছে। সরকারের দাবি, গত তিন মাসে শুরু হওয়া প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

শুধু রাজ্যের প্রকল্প নয়, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পও এবারের ট্যাবলোয় স্থান পাবে। পাশাপাশি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও অবদান তুলে ধরতে একটি পৃথক ট্যাবলোরও ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা এবং পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক বার্তাও প্রদর্শিত হবে।

নবান্নের এক আধিকারিকের কথায়, আগের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনেক বেশি বর্ণাঢ্য হতে চলেছে। অতীতে যেখানে হাতে গোনা কয়েকটি ট্যাবলো থাকত, সেখানে এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। অনুষ্ঠানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুষ্পবৃষ্টি সব মিলিয়ে রেড রোডে তৈরি হবে উৎসবের আবহ।

আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক নিরাপত্তা-সংক্রান্ত সতর্কতার প্রেক্ষিতে রেড রোড ও সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয়, কড়া নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment