আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২১ নভেম্বর কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, উদ্বোধনের অপেক্ষায় অরেঞ্জ লাইন

Published on: November 13, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ১৩ নভেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন তিনি। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর, শনিবার কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রীর। এই সফরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও সূচনা হতে পারে তাঁর হাত ধরে। তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন।

সব ঠিক থাকলে চলতি মাসেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে। দীর্ঘদিন ধরেই এই রুটে মেট্রো চলাচল শুরুর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেই অপেক্ষার অবসান হতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি।

তবে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও মোদির এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও দাবি, কলকাতায় এসে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। দলের সাংগঠনিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জল্পনা। যদিও এই বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু হলেও তাঁর চূড়ান্ত কর্মসূচি এখনও প্রকাশ্যে আসেনি। রাজ্য বিজেপির তরফে পরে সফরের বিস্তারিত সূচি জানানো হবে বলে খবর। ফলে ২১ নভেম্বরের সফরে কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে এবং রাজনৈতিক বৈঠক আদৌ হবে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা’, সুমিত রায়ের নিরাপত্তা চেয়ে মানবাধিকার কমিশনে স্ত্রী! পুলিশকে কড়া নির্দেশ

রাতের অন্ধকারে অপরাধের ছক! আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন ও বেসবল ব্যাট-সহ পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার ১০

স্কুলের গা ঘেঁষেই মদের দোকান! লাইসেন্স দেখতে চেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

বাড়ির আশপাশে সাড়ে ৬ ফুটের ‘পঙ্খিরাজ’! কোচবিহারের মদনমোহন কলোনিতে সাপ ঘিরে চাঞ্চল্য

প্রশাসনের আপত্তি খারিজ, উচ্চ আদালতের নির্দেশে হেরিটেজ সাগরদিঘিতেই ছটপুজো! স্বস্তিতে কোচবিহারের পুণ্যার্থীরা

২০ হাজার রসগোল্লায় মিষ্টিমুখ শিলিগুড়ির! পর্যটনকেন্দ্রেও বাংলার রসগোল্লাকে তুলে ধরার পরিকল্পনা শঙ্করের

Leave a Comment