আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্কুলের গা ঘেঁষেই মদের দোকান! লাইসেন্স দেখতে চেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

Published on: November 14, 2026
---Advertisement---

দুর্গাপুর, ১৪ নভেম্বরঃ স্কুলের পাশেই মদের দোকান! দীর্ঘদিন ধরে সেখানে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। দোকানের মালিকের কাছে লাইসেন্স দেখতে চান তিনি। কিন্তু বিধায়কের দাবি, লাইসেন্স দেখাতে পারেননি দোকান কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক অনুমতি ও নিয়ম মেনে দোকান খোলার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিধায়ক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক খুনের ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জিতেন্দ্র। সেই সময়ই নজরে আসে স্কুলের একেবারে পাশে রয়েছে একটি মদের দোকান। দীর্ঘদিন ধরে সেখানে মদ বিক্রি হচ্ছে বলে জানতে পেরে সরাসরি দোকানে চলে যান বিধায়ক। মালিককে ডেকে পাঠিয়ে বৈধ লাইসেন্স দেখতে চান।

দোকান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। তবে সেই উত্তর মানতে নারাজ বিধায়ক। তাঁর প্রশ্ন, শুধু অনলাইনে আবেদন করলেই কি দোকান চালানোর অনুমতি পাওয়া যায়? প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কী ভাবে ব্যবসা চলছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জিতেন্দ্রর বক্তব্য, নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি মদের দোকান খোলার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ববিধি মেনে চলার কথা। সে ক্ষেত্রে স্কুলের পাশে এই দোকান কী ভাবে চালু হল, তা খতিয়ে দেখা প্রয়োজন। দোকানের মালিক কোনও তথ্য গোপন করেছেন কি না, কিংবা সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন বিধায়ক।

বিষয়টি নিয়ে দুর্গাপুর-ফরিদপুরের বিডিওর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। দোকান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিডিওর কাছে যেতে বলা হয়েছে। বিধায়কের হুঁশিয়ারি, নিয়ম ভেঙে দোকান চালানো হয়ে থাকলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার কোনও আধিকারিক জেনেশুনে নিয়মবহির্ভূত অনুমতি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা প্রয়োজন। এখন প্রশাসনিক তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর স্থানীয়দের। স্কুলের পাশে মদের দোকান চালানোর অভিযোগ ঘিরে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়, তার উত্তর খুঁজছে এলাকাও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment