আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছটের ঘাটে প্রস্তুতির পরীক্ষা, বিচার করবেন শিলিগুড়ির মানুষই! পরিদর্শনে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ

Published on: November 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ ছটপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে ঘাটে ঘাটে প্রস্তুতির তৎপরতা তুঙ্গে। পুণ্যার্থীদের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রয়োজনীয় পরিকাঠামো সব কিছু ঠিকঠাক রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। প্রস্তুতি নিয়ে প্রশাসনের দাবি থাকলেও শেষ পর্যন্ত কাজের মূল্যায়ন যে সাধারণ মানুষই করবেন, তা স্পষ্ট করে দিলেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘এবছরের প্রস্তুতি গত বছরের তুলনায় কতটা ভালো বা খারাপ, তা বিচার করবেন শিলিগুড়ির মানুষই।’’

পরিদর্শনের সময় ঘাটের সামগ্রিক পরিস্থিতি, ছট ব্রতীদের সুবিধা এবং পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন শঙ্কর। শিলিগুড়ি পুরনিগম, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-সহ বিভিন্ন সংস্থা প্রস্তুতির কাজে নেমেছে বলে জানান তিনি। সাধারণ মানুষের তরফে যে সমস্ত সমস্যার কথা উঠে এসেছে, তার অধিকাংশই সমাধানের চেষ্টা করা হয়েছে বলেও দাবি মন্ত্রীর। তবে সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। আর্থিক ও পরিকাঠামোগত সীমাবদ্ধতা মেনেই সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।

এবারের ছটপুজো প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। নতুন সরকার গঠনের পর এটাই প্রথম ছটপুজো। ফলে এবারের প্রস্তুতি থেকে পাওয়া অভিজ্ঞতাকে আগামী দিনের পরিকল্পনায় কাজে লাগাতে চাইছে প্রশাসন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রশাসনের কাছে ৮৭টি ছট ঘাটের হিসাব রয়েছে। তবে বাস্তবে ঘাটের সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিটি ঘাটে কী ধরনের পরিকাঠামো প্রয়োজন, কতটা পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে এবং কোথায় ঘাটতি থেকে গিয়েছে, তা নিয়ে বিস্তারিত ডেটাশিট তৈরির পরিকল্পনা রয়েছে।

শুধু প্রশাসনিক পরিদর্শন নয়, ছট ঘাট কমিটিগুলির সঙ্গেও ইতিমধ্যে বৈঠক করেছে প্রশাসন। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী বছর যাতে আরও পরিকল্পিত ভাবে পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্যেই এবারের অভিজ্ঞতা নথিবদ্ধ করার উদ্যোগ।

অন্যদিকে, আগামী ১৫ তারিখ পর্যন্ত শিলিগুড়িতে থাকার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী। ছট ব্রতীদের আগাম শুভেচ্ছা জানিয়ে তাঁর বার্তা, সীমাবদ্ধতা থাকলেও উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবে প্রশাসন। এখন প্রস্তুতির সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তার উত্তর দেবে ছটের ঘাট এবং শিলিগুড়ির মানুষের অভিজ্ঞতাই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment