আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মণিপুরে ফের গুলিবৃষ্টি, গাড়ি থামিয়ে হামলা! দুই মহিলা-সহ নিহত ৪

Published on: November 13, 2026
---Advertisement---

মণিপুর, ১৩ নভেম্বরঃ মণিপুরে ফের রক্তাক্ত হামলা। মাঝরাস্তায় গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। শুক্রবার উখরুল জেলায় এই হামলায় দুই মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হামলার পর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, ইম্ফল-উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায় অতর্কিতে হামলা চালায় একদল সন্দেহভাজন জঙ্গি। মাঝরাস্তায় দু’টি গাড়ির পথ আটকে সেগুলি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। নিহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। হামলার পর গাড়ি দু’টিতে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। কী কারণে এবং কারা এই হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং অসম রাইফেলসের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। আশপাশের গ্রামগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে, সে দিকেও নজর রাখছে নিরাপত্তাবাহিনী।

গত বৃহস্পতিবারই মণিপুরের সেনাপতি জেলায় গুলির লড়াইয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তার পরের দিনই উখরুলে এই হামলার ঘটনায় রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। উখরুল জেলাতেই কুকি জঙ্গিদের হামলায় এক ব্যক্তির আহত হওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ কৃষকদের উপরেও হামলার ঘটনা ঘটেছে বলে খবর। পরপর এই ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। সেই সংঘর্ষে প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। বিভিন্ন রিপোর্টে এখনও পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যুর কথা উঠে এসেছে। নতুন করে হিংসার ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রশাসনিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি ও মহিলা মোর্চার সভানেত্রী! খাদ্যমন্ত্রীকে ঘিরে প্রশ্ন, কটাক্ষ কংগ্রেসের

বাড়ির খড়ের গাদায় আগুন, দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল পরিবার

২৩ নভেম্বর মোদি মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, নতুন মুখের তালিকায় সৌমিত্র খাঁ-সহ একাধিক নাম

২১ নভেম্বর কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, উদ্বোধনের অপেক্ষায় অরেঞ্জ লাইন

বাংলার ‘আনস্কিলড’ শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি শুভেন্দুর! শিবরাজের সঙ্গে কথা নবান্নে বসে জানালেন মুখ্যমন্ত্রী

পাঁচ মাসেই এনসিপিআইয়ে মোহভঙ্গ! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

Leave a Comment