আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৭০০ কিমি দূরে ডিউটি! দুশ্চিন্তায় কোচবিহারের পোস্টাল ভোট কর্মীরা

Published on: April 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সমস্যার মুখে পড়লেন কোচবিহারের পোস্টাল ভোট কর্মীরা। অভিযোগ, তাদের মধ্যে অনেককেই প্রায় ৭০০ কিলোমিটার দূরের জেলায় ডিউটির নির্দেশ দেওয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এত দূরে পৌঁছনো নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কর্মীরা।

এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার জেলাশাসক দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন একাধিক পোস্টাল ভোট কর্মী। তাদের বক্তব্য, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু একদিনের নোটিশে এত দূরের ডিউটিতে যাওয়া কার্যত অসম্ভব। যাতায়াতের কোনও সুস্পষ্ট ব্যবস্থা না থাকায় উদ্বেগ আরও বেড়েছে।

কর্মীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সদুত্তর মেলেনি। অতিরিক্ত জেলাশাসক বিষয়টি দেখছেন বলে আশ্বাস দিলেও সমস্যার বাস্তব সমাধান কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে ক্ষোভ বাড়ছে ভোট কর্মীদের মধ্যে।

তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত যাতায়াতের ব্যবস্থা না করা হলে বা সমস্যার সমাধান না মিললে তারা ডিউটিতে যোগ দিতে পারবেন না। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, যদি নির্বাচন কমিশন ডিউটি না করার জন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তার দায়ভার কে নেবে?

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এমন সমস্যা ভোট প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই জটিলতার সমাধান করতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment