আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হেলমেট হাতে পুলিশ,সাহেবগঞ্জে পথ নিরাপত্তার বার্তা

Published on: August 9, 2026
---Advertisement---

সাহেবগঞ্জ, ৯ আগস্টঃ  মাথায় হেলমেট, হাতে সচেতনতার বার্তা। পথ দুর্ঘটনা রুখতে রবিবার সাহেবগঞ্জে পথে নামল ট্রাফিক পুলিশ। পথ নিরাপত্তা সপ্তাহে প্রায় ৩০ জন বাইকচালকের হাতে তুলে দেওয়া হল হেলমেট।

সাহেবগঞ্জ থানার সামনে আয়োজিত এই কর্মসূচিতে চালকদের গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পুলিশের তরফে বার্তা দেওয়া হয়, রাস্তায় সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই বাইক চালানোর সময় নিয়ম মেনে চলার পাশাপাশি নিজের নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে।

বিশেষ করে হেলমেট ব্যবহারকে ‘অভ্যাস’ করার পরামর্শ দেওয়া হয় চালকদের। পুলিশের বক্তব্য, দুর্ঘটনা সব সময় এড়ানো সম্ভব না হলেও সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই প্রাণ বাঁচাতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি দেবাশীষ রায়, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়, মেজবাবু টিংকু কুণ্ডু-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। প্রশাসনের বার্তা, পথ নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়। চালক, পথচারী সকলের সচেতনতাতেই কমতে পারে দুর্ঘটনার ঝুঁকি। হেলমেট থাকুক মাথায়, নিরাপত্তা থাকুক সবার আগে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment