আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বড় নলধন্ধরায় অবৈধ গাঁজা চাষে হানা,মাঠে নেমে গাঁজা চাষ নষ্ট করল কোতোয়ালি থানার পুলিশ

Published on: December 19, 2025
---Advertisement---

কোচবিহার, ১৯ ডিসেম্বরঃ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার বিকেলে বড়সড় অভিযান চালিয়ে অবৈধ গাঁজা চাষ নষ্ট করল। কোচবিহার দক্ষিণ বিধানসভার পুটিমারি ফুলেশ্বরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় নলধন্ধরা গ্রামে এই অভিযান চালানো হয়। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বড় নলধন্ধরা গ্রামের বাসিন্দা বিকাশ মোদকের মালিকানাধীন একটি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। সেই খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে ওই জমিতে চাষ করা প্রায় ১০ কাঠা জমির গাঁজা গাছ সম্পূর্ণভাবে নষ্ট করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডেপুটি সুপার ডিআইবি বিনোদ গাজমির সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক। আইন অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজা গাছগুলি কেটে পুড়িয়ে নষ্ট করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, নষ্ট হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা। পুলিশের দাবি, এই অবৈধ চাষ থেকে মাদক পাচারের একটি বড় চক্র সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। সেই দিকটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াও চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এদিকে, পুলিশের এই ধরনের অভিযানে খুশি এলাকার গ্রামবাসীরা। স্থানীয়দের মতে, অবৈধ গাঁজা চাষের কারণে এলাকায় নানা সামাজিক সমস্যা তৈরি হচ্ছিল। পুলিশের সক্রিয় ভূমিকায় মাদক বিরোধী অভিযানে নতুন করে আশার আলো দেখছেন তাঁরা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহার জেলায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। অবৈধ মাদক চাষ ও পাচারের সঙ্গে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment