আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুটকাবাড়িতে পুলিশের কড়া অভিযান, মহেন্দ্রা অটো থেকে খুলে ফেলা হল অবৈধ সিট

Published on: July 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কোচবিহারের শুটকাবাড়ি এলাকায় বিশেষ যানবাহন তল্লাশি অভিযান চালাল পুলিশ। বুধবার ওসি সুরেশ দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মহেন্দ্রা অটো, টোটো, মোটরসাইকেল এবং চারচাকা-সহ বিভিন্ন ধরনের যানবাহনের নথি ও নিরাপত্তা বিধি খতিয়ে দেখা হয়। অভিযানে একাধিক নিয়মভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি মহেন্দ্রা অটোতে অনুমোদনহীন অতিরিক্ত সিট বসানো ছিল। চালকদের আগেই একাধিকবার এই সিট খুলে ফেলার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে এ দিন অভিযানের সময় পুলিশ নিজেই ওই অবৈধ সিটগুলি খুলে দেয়। পাশাপাশি চালকের পাশের অতিরিক্ত বসার আসনও সরিয়ে ফেলা হয়।

টোটো চলাচলের ক্ষেত্রেও নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের ডান দিক দিয়ে ওঠানামা বন্ধ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মতে, এই ব্যবস্থা দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করবে।

অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে একাধিক ই-চালান কাটা হয় এবং জরিমানাও আদায় করা হয়। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহনকারী (ওভারলোডিং) যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য সতর্ক করা হচ্ছিল। কিন্তু বারবার নির্দেশ উপেক্ষা করায় বিশেষ অভিযান চালাতে হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে সমস্ত চালক ও পরিবহণ কর্মীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পুলিশের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সমান জরুরি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ সাইবার প্রতারণা রুখতে রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র, নবান্ন থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নারী নিরাপত্তায় ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’, পথে উত্যক্তকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টার মহিলা সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা

ডেরেকের সঙ্গে তৃণমূল নেত্রীর বাড়িতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন; বৈঠকের বিষয় নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল

দেবরাজ চক্রবর্তীকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, একাধিক ঠিকানায় তল্লাশি; আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি

জীবনতলায় শওকতকে নিয়ে পুনর্নির্মাণ,রাস্তাজুড়ে বাজল ‘মাছচোর’ গান,একই দিনে ভাঙল ছেলের ক্যাফেও

কোমরের বেল্টে লুকোনো ২৪ কেজি সোনা, ডিআরআইয়ের জালে সাত পাচারকারী

Leave a Comment