আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিশুমঙ্গল দুর্নীতি মামলায় ধৃত উদয়ন ঘনিষ্ঠ পার্থ সাহা,পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Published on: August 6, 2026
---Advertisement---

দিনহাটা, ৬ আগস্টঃ শিশুমঙ্গল প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তদন্তে ফের গুরুত্বপূর্ণ অগ্রগতি। দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুমঙ্গল দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা তথা দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহাকে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে বলে আদালতে দাবি করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকেই পার্থ সাহা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল তদন্তকারী দল। অবশেষে বুধবার শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে দিনহাটায় নিয়ে আসা হয়।

তদন্তকারীদের দাবি, শিশুমঙ্গল প্রকল্পের অর্থ বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের সূত্র ধরেই শুরু হয় তদন্ত। তদন্তের অগ্রগতিতে একে একে উঠে আসে একাধিক নাম। এই মামলায় এর আগেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবং বিশু ধরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল পার্থ সাহার নাম।

বৃহস্পতিবার আদালতে ধৃতকে পেশ করে পুলিশ জানায়, মামলার আর্থিক লেনদেন, নথিপত্র এবং সম্ভাব্য অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য জানতে পার্থ সাহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

তদন্তকারী সংস্থার একাংশের মতে, পার্থ সাহাকে জেরা করে এই মামলার আর্থিক লেনদেনের বিস্তৃত চিত্র এবং কারা এই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। ইতিমধ্যেই বেশ কিছু নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।

শিশুমঙ্গল প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র চর্চা শুরু হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। পার্থ সাহার পুলিশ হেফাজতের মেয়াদে তদন্তে আর কী কী তথ্য উঠে আসে এবং এই মামলায় আরও কারও নাম জড়ায় কি না, এখন সেদিকেই নজর তদন্তকারী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment